,

জিম্বাবুয়ের পরিবর্তে যে দলকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ হবে

news-image

স্পোর্টস ডেস্ক : আগামী সেপ্টেম্বরে ঘরের মাটিতে আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু আইসিসি সদস্যপদ বাতিল হওয়ায় ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসবে না জিম্বাবুয়ে। যার ফলে জিম্বাবুয়ের বিকল্প হিসেবে কাকে আনা যায় তা নিয়ে চিন্তিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী সেপ্টেম্বরে প্রায় সব দলই নিজেদের সিরিজ নিয়ে ব্যস্ত থাকবে। কেবল তখন আন্তর্জাতিক কোনো ম্যাচ নেই পাকিস্তানের।

যার ফলে ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের পরিবর্তে পাকিস্তানকে পেতে পারে বিসিবি। তবে এখনো এই ব্যাপারে বোর্ড কোনো প্রকার নিশ্চয়তা দিচ্ছে না। আকরাম খান এ প্রসঙ্গে বলেন, ‘তিন নম্বর আরেকটি দলকে আনার চেষ্টা আমরা করব, তবে পাওয়ার সম্ভাবনা কম। যারা খালি থাকবে তাদেরকে আনার চেষ্টা করব, এরপরেও মনে হচ্ছে সুযোগটি কম।’

তিনি আরো বলেন, ‘আমরা হয়তো দুই এক দিনের মধ্যে সিদ্ধান্ত নেবো। খুব সম্ভবত আমরা জিম্বাবুয়েকে ছাড়াই আমরা সিরিজ খেলব।’ ত্রিদেশীয় সিরিজে তৃতীয় দল কারা হবে সেই ব্যাপারটি এখনো নিশ্চিত করতে পারেনি বিসিবি। তবে এক্ষেত্রে সম্ভাব্য দল হিসেবে পাকিস্তানের নাম সবার আগে উঠে আসছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর