,

কারাগারে যুবলীগ নেতা ‘ছেলেধরা’ গুজব ছড়িয়ে

news-image

নিউজ ডেস্ক।। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পদ্মা সেতু নিয়ে ‘ছেলেধরা’ গুজব ছড়ানোর অভিযোগে রিয়াজুল মোর্শেদ তালুকদার (৩৫) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় ঝালকাঠি শহরের গাবখান সেতু এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। গ্রেফতার রিয়াজুল মোর্শেদ শহরের কালীবাড়ি ধোপারচর এলাকার হাবিবুর রহমান তালুকদারের ছেলে এবং জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য।

পুলিশ জানায়, রিয়াজুল মোর্শেদ নিজের ফেসবুক আইডি থেকে পদ্মা সেতুতে ‘মানুষের মাথা লাগার’ গুজব ছড়িয়ে দেন। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি পুলিশের শীর্ষ কর্মকর্তাদের নজরে এলে বুধবার সন্ধ্যায় ঝালকাঠি শহরের গাবখান সেতু এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝালকাঠি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, ফেসবুক আইডি থেকে পদ্মা সেতুতে ‘মানুষের মাথা লাগার’ গুজব ছড়ান রিয়াজুল মোর্শেদ। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তাকে গ্রেফতার করা হয়। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন এসআই আনোয়ার হোসেন। বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর