,

৪র্থ শ্রেণির ছাত্রীকে উত্যক্ত করতেন তিনি

news-image

নিউজ ডেস্ক।। বগুড়ার আদমদীঘিতে ৪র্থ শ্রেণির ছাত্রীকে উত্যক্ত করায় শফিকুল ইসলাম ওরফে শাফি (৩০) নামের এক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌলি মন্ডলের ভ্রাম্যামাণ আদালত এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত শাফি উপজেলার নসরতপুর ইউনিয়নের চাটখইর গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে।

আদমদীঘি থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, শফিকুল ইসলাম একই গ্রামের চাটখইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির এক ছাত্রীকে অসৎ উদ্দেশ্যে উত্যক্ত করতেন। ওই ছাত্রীকে কু’প্রস্তাব দেওয়াসহ পথেঘাটে ইভটিজিং করে আসছিলেন। এমন অভিযোগ পাওয়ার পর বৃহস্পতিবার বিকেলে তাকে আটক করে সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে আ’দালত তাকে কা’রাদণ্ড দেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর