,

‘কবীর সিং’ এর সাফল্যে মাথা কি ঘুরে গেল শহিদ কাপুরের?

news-image

বিনোদন ডেস্ক।। গত ১৫ বছরে তার কোনও ছবি এতটা ব্যবসা করেনি, যতটা করেছে ‘কবীর সিং’। সেই সাফল্যই কি মাথা ঘুরিয়ে দিয়েছে শহিদ কাপুরের? এমনিতেই তার অ্যাটিটিউডের নানা গল্প ঘুরে বেড়ায় ইন্ডাস্ট্রির অন্দরে। এই ছবির সাফল্য তা আরও বাড়িয়ে দিয়েছে বলে শোনা যাচ্ছে। ‘কবীর সিং’ প্রায় ২৭০ কোটি টাকার ব্যবসা (এখনও হলে চলছে) করার পরেই নিজের পারিশ্রমিক এক ধাক্কায় ৭ কোটি থেকে বাড়িয়ে ৩৩ কোটি টাকা করে দিয়েছেন শহিদ!

ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, নিখিল আডবাণীর আগামী ছবিতে কাজ করার কথা ছিল অভিনেতার। রাম মাধবানির ছবিতেও তিনি এবং ঈশান খাট্টার ছিলেন। দুই পরিচালককেই মৌখিক সম্মতি জানিয়েছিলেন শহিদ। কিন্তু ‘কবীর সিং’ হিট করার পরেই পুরো পাল্টে গেলেন অভিনেতা। ছবির ক্রিয়েটিভ বিষয় নিয়ে মতামত তো দিলেনই, তার উপরে বিশাল অঙ্কের পারিশ্রমিক হেঁকে বসলেন।

দুই পরিচালকই আর শহিদকে নিতে ইচ্ছুক নন। পারিশ্রমিকের অঙ্ক বাড়ানো নিয়ে নিখিল এবং শহিদের কথা কাটাকাটিও হয়। পরিচালক অন্য এক নায়কের সঙ্গে নাকি ইতিমধ্যে কথাও বলে নিয়েছেন। রাম মাধবানি দু’জন বাইকারকে নিয়ে একটি অ্যাডভেঞ্চার ড্রামার পরিকল্পনা করেছিলেন। পারিশ্রমিক নিয়ে মতের মিল না হওয়ায় ছবিটি ছেড়ে দেন শহিদ। ঈশানও জানিয়ে দেন, ছবিটি করছেন না।

ইন্ডাস্ট্রির অধিকাংশের মতে, ‘কবীর সিং’-এর সাফল্যের কারণ গল্প ও ট্রিটমেন্ট। শুধু শহিদের জন্য ছবিটি হিট হয়েছে, এমনটা বলা যায় না। ‘হায়দার’, ‘উড়তা পাঞ্জাব’-এ অভিনেতার প্রতিভা নিয়ে কারও সন্দেহ নেই। কিন্তু তার এই আচরণে হাতে আসা সাফল্য না পিছলে যায়!

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১