,

বো’মা রাখার দায় স্বীকার আ’ইএসের, পুলিশ বলছে ‘স্থানীয় গোষ্ঠী’

news-image

ঢাকার খামারবাড়ি ও পল্টনে পুলিশ চেক পোস্টের সামনে বোমা পুঁতে রাখার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জ’ঙ্গি সংগঠন ইসলামিক স্টে’টস (আ’ইএস)। বৃহস্পতিবার জি’হাদি কার্যক্রম পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্সের মাধ্যমে তারা এ দায় স্বীকার করে। তবে পুলিশ বলছে, বাংলাদেশে আ’ইএসের কোনো অস্তিত্ব নেই।

এর আগে মঙ্গলবার রাতে খামারবাড়ি ও প’ল্টন এলাকা থেকে বো’মা দুটি উ’দ্ধার করা হয়। অ’বিস্ফোরিত অবস্থায় এগুলো উ’দ্ধার করে নি’ষ্ক্রিয় করে পুলিশ। সাইট ইন্টেলিজেন্স জানায়, ঢাকার দুই পুলিশ চেক পয়েন্টে হা’মলার উদ্দেশ্যে বো’মা দু’টি স্থাপন করেছিল আ’ইএস।

এ বিষয়ে বৃহস্পতিবার পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা  বলেন, ‘বাংলাদেশে আ’ইএসের কোনো অস্ত্বিত্ব নেই। অনেক সময় স্থানীয় গোষ্ঠী আ’ইএসের দৃষ্টি আকর্ষণের জন্য এ ধরনের ঘটনা ঘটায়। বো’মা উ’দ্ধারের ঘটনার তদন্ত চলছে। প্রাথমিকভাবে আমাদের ধারণা, স্থানীয় কোনো গোষ্ঠী জনমনে আ’তঙ্ক সৃষ্টির জন্য এমনটি করতে পারে। তদন্ত প্রাথমিক পর্যায়ে। তদন্ত শেষে কে বা কারা কী উদ্দেশ্যে বো’মা রেখেছে তা বলা যাবে।’

এ বিষয়ে বুধবার এক সংবাদ সম্মেলনে পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছিলেন, ‘আমাদের স্থানীয় জঙ্গি গোষ্ঠী, যারা ইতোপূর্বে এখানে কাজ করেছে, তারা হয়তো সক্রিয় থাকলেও থাকতে পারে। তবে আমরা তদন্ত করছি। বিষয়টি পুরোপুরি দেখে যখন বলার মতো হবে, তখন অবশ্যই আমরা বিস্তারিত বলব।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর