সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইনমন্ত্রীর ছেলে পরিচয়ে হুইপের মেয়েকে উত্ত্যক্ত, অতঃপর…

news-image

নিউজ ডেস্ক।। আইনমন্ত্রী আনিসুল হকের ছেলে পরিচয়ে জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা গিনির মেয়েকে উত্ত্যক্ত করার ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবকের নাম আকতার হোসেন (২৩)। বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নোয়াগাঁও গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আকতার হোসেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার ইষ্টগ্রামের আব্দুস সালামের ছেলে।

জানা যায়, আকতারের নানাবাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার নোয়াগাঁও গ্রামে। তিনি প্রায়ই নানাবাড়িতে আসা-যাওয়া করতেন। তার বাবা আব্দুস সালাম পেশায় একজন মাছ ব্যবসায়ী। কিন্তু আকতার নিজেকে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনের সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হকের ছেলে পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। অথচ আইনমন্ত্রী আনিসুল হকের কোনো সন্তানই নেই।

আকতার আইনমন্ত্রীর ছেলে পরিচয় দিয়ে জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা গিনির মেয়েকে ফোনে উত্ত্যক্ত করতেন। বিষয়টি একপর্যায়ে আইনমন্ত্রীকে জানানো হয়। এছাড়াও অভিযুক্ত আকতার কসবা উপজেলার এক যুবককে আদালতে পেশকার পদে চাকরি দেয়ার নাম করে তার কাছ থেকে পাঁচ লাখ টাকা আত্মসাৎ করেন। এসব ঘটনায় আইনমন্ত্রীর সাবেক এপিএস ও বর্তমান কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউছার বাদী হয়ে বুধবার আকতারের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) আব্দুল করিম জানান, বৃহস্পতিবার সকালে আকতারের নানাবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা গিনির মেয়েকে উত্ত্যক্ত করার বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। মামলার তদন্ত চলছে। ‍উৎস: নয়াদিগন্ত।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক