,

৪০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ

news-image

সরকারি চাকরিতে প্রথম শ্রেণির গেজেটেড জনবল নিয়োগের জন্য অনুষ্ঠিত ৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।বৃহস্পতিবার (২৫ জুলাই) পাবলি সার্ভিস কমিশনের (পিএসসি) ওয়েব সাইটে ফলাফল প্রকাশ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক।

তিনি বলেন, ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় ২০ হাজার ২৭৭ জন পাশ করেছেন। এই প্রার্থীরা এখন লিখিত পরীক্ষায় অংশ নেবেন। ৩৮ তম ও ৩৯ তম বিসিএসের কাজের পাশাপাশি আমরা এই বিসিএসের ফল তৈরি করছি। সব কিছু সঠিক ভাবে যাচাই বাছাই করতে কিছুটা বেশি সময় লেগেছে।পিএসসি সূত্র জানায়, ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করার জন্য আজ একটি বিশেষ সভা ডাকা হয়েছিল। সভায় ফল প্রকাশের সিদ্ধাান্ত হয়। কিছুক্ষণের মধ্যে ফল পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে।

চলতি বছরের ৩ মে ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।পিএসসির তথ্য অনুযায়ী, ৪০তম বিসিএসে আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার প্রার্থী।

গত বছরের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪০তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হয় ৩০ সেপ্টেম্বর থেকে। ৪০তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর