,

ওয়ার্ডবয়-নার্সদের দিয়ে সিজার, প্রসূতি ও নবজাতকের মৃত্যু

news-image

জেলা প্রতিনিধি-নোয়াখালীর সেনবাগে একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার দিবাগত রাতে সেনবাগ বাজারের দি নিউ সেন্ট্রাল হাসপাতালে সিজারের সময় প্রসূতি ও নবজাতকের মৃত্যু হয়।নিহতরা হচ্ছেন- উপজেলার ডমুরুয়া ইউনিয়নের শ্রীপুর বাবুপুর গ্রামের আব্দুল আমিন রিপনের স্ত্রী বিবি কুলছুম (১৯) ও তার নবজাতক শিশু।

এ ঘটনায় বৃহস্পতিবার হাসপাতালের মালিক হারুন অর রশিদ ও ওয়ার্ডবয় আমিরুল ইসলামকে আটক করা হয়েছে।নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে প্রসব ব্যাথা উঠলে পরিবারের লোকজন বিবি কুলছুমকে সেনবাগ বাজারের দি নিউ সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করে। রাত ১০টার দিকে ওই হাসপাতালে তার অপারেশন করা হয়।

স্বজনদের অভিযোগ, কোনো অভিজ্ঞ চিকিৎসক না থাকায় ওয়ার্ডবয় ও নার্সদের দিয়ে মালিকপক্ষের লোকজনই কুলছুমের অপারেশন করে। পরে কুলছুমের শারীরিক অবস্থার চরম অবনতি হলে তারা তাকে চট্টগ্রাম মেডিকেলের উদ্দেশ্যে নেয়ার পথে ফেনীতে প্রসূতি ও নবজাতকের মৃত্যু হয়।স্থানীয়রা জানান, কয়েকদিন আগে বৈধ কাগজপত্র ও অব্যবস্থাপনার দায়ে র্যাবের ভ্রাম্যমাণ আদালত এই হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করেছিল।

সেনবাগ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে হাসপাতালে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর