,

গার্মেন্টস শ্রমিককে পি’টিয়ে হ’ত্যা, রামপুরায় পুলিশ-শ্রমিক সং’ঘর্ষ

news-image

রাজধানীর পশ্চিম হাজীপাড়ায় দেলোয়ার নামে এক গার্মেন্টসকর্মীকে চোর সন্দেহে গণপি’টুনি দিয়ে হ’ত্যার ঘটনায় রামপুরা সড়ক অ’বরোধ করেছে ইজি ফ্যাশনস নামে গার্মেন্টেসের শ্রমিকরা। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার পর থেকে রামপুরা সড়কে অবস্থান নেয় শ্রমিকেরা। পরে বিকেল চারটার পর পুলিশ তাদের সড়ক থেকে সরে যেতে বললে পুলিশের সঙ্গে শ্রমিকদের সং’ঘর্ষ হয়।

ঢাকা মহানগর পুলিশের খিলগাঁও জোনের সহকারী পুলিশ কমিশার (এসি) জিহাদুল ইসলাম  বলেন, কিছুক্ষণ আগে শ্রমিকরা সড়ক ছেড়ে দিয়েছে। উত্তেজিত শ্রমিকরা ইট-পাটকেল ‍ছুঁড়ছিল। এতে হাতিরঝিল থানার ওসি সামান্য আহত হয়েছেন।’ যান চলাচল স্বাভাবিক করা হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।

এর আগে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় পুলিশ দেলোয়ারকে উ’দ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১টার দিকে তাকে মৃ’ত ঘোষণা করেন।

হাতিরঝিল থানার উপ পরিদর্শক (এসআই) অনাথ মিত্র জানান, খবর পেয়ে পশ্চিম হাজীপাড়ার ইজি গার্মেন্টসের ভেতর থেকে তাকে উ’দ্ধার করা হয়। ওই গার্মেন্টসের জিনিস চুরি করছিলো এমন অভিযোগে গার্মেন্টসের ভেতরেই তাকে গণপি’টুনি দেয়। একইসঙ্গে ওই গার্মেন্টসের সিকিউরিটি গার্ড মইনকেও (২৮) গণপি’টুনি দেয় তারা। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তিনি আরো জানান, ময়’নাতদন্তের জন্য লা’শ ম’র্গে রাখা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর