,

পাঁচদিনেও সন্ধান মেলেনি পদ্মায় ভেসে যাওয়া দম্পতির 

news-image

নিউজ ডেস্ক।। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে ভেসে যাওয়া দম্পতি ইমন ও আঞ্জুমের সন্ধান পাঁচদিনেও মেলেনি। দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাট এলাকায় রোববার দুপুর ২টার দিকে গোসল করতে নেমে তারা তীব্র স্রোতে ও ঘূর্ণিপাকে পড়ে ভেসে যান তারা।

নিখোঁজ দম্পতির স্বজনরা জানান, রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইজারা পাড়া গ্রামের আজিম শেখের মেয়ে আঞ্জুম ও মাদারীপুর জেলার কালকিনি উপজেলার তৌফিকচর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে ইমন। গত শুক্রবার আঞ্জুমের চাচাত বোন দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকার আবু সাইদের মেয়ের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে তারা এ এলাকায় এসেছিলেন। রোববার বিয়ে বাড়ি থেকে তারা ১০/১২ জন মিলে পদ্মা নদীতে গোসল করতে যান।

এসময় একটি ফেরি তাদের পাশ দিয়ে চলে গেলে যে ঢেউয়ের সৃষ্টি হয় এতে প্রথমে আঞ্জুম কিছুটা নদীর ভেতরে চলে যান। আঞ্জুম যখন নদীর তীব্র স্রোতে ভেসে যাচ্ছিলেন তাকে উদ্ধার করতে ইমনও এগিয়ে যান। এরপর তারা দুজনই মুহূর্তের মধ্যে নদীর তীব্র স্রোতে তলিয়ে যান।

নিখোঁজ আঞ্জুমের চাচা আবু সাইদ বলেন, আমার ভাতিজি ও ভাতিজি জামাই আমার বাড়িতে বেড়াতে এসে এ ঘটনার শিকার হয়েছে। এটা আমার জন্য অত্যন্ত বেদনাদায়ক। অন্তত তাদের লাশটিও যদি পেতাম তবুও কিছুটা সান্ত্বনা পেতাম।

গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার আব্দুর রহমান বলেণ, ঘটনার পর থেকে নিখোঁজ দম্পতির সন্ধানে ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও ডুবুরি এবং স্থানীয়দের সহায়তায় উদ্ধার তৎপরতা চালানো হয়েছে। নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধারকাজ কিছুটা ব্যাহত হয়েছে। এ অবস্থার মধ্যেও আমরা ট্রলার ও স্পিডবোড নিয়ে ভাটিতে ফরিদপুর ও মানিকগঞ্জের শেষ সীমানা পর্যন্ত তল্লাশি চালিয়েছি। কিন্তু তাদের কোনো সন্ধান মেলেনি।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ওসি মো. লাবু মিয়া জানান, নিখোঁজের পর থেকে পদ্মায় বিভিন্নভাবে তাদের সন্ধান পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। ইতোমধ্যে পদ্মার ভাটি এলাকার বিভিন্ন থানায় ম্যাসেজ পাঠানো হয়েছে। তবে এখনও তাদের খোঁজ পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ