সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়ান স্টপ সেন্টার চালু হচ্ছে ডেঙ্গু রোগীদের চিকিৎসায়

news-image

নিউজ ডেস্ক।। রাজধানীসহ সারা দেশে সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগের চিকিৎসায় ওয়ান স্টপ সেন্টার চালু হচ্ছে। এ সেন্টার থেকে ডেঙ্গু রোগীদের প্রাথমিক সেবা প্রদান, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও জটিল রোগীদের হাসপাতালে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক চিকিৎসক আবুল কালাম আজাদ হাসপাতালগুলোতে ওয়ান স্টপ সেন্টার চালুর বিষয়ে নিশ্চিত করে বলেছেন, ‘ডেঙ্গু রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যেই একই স্থান থেকে প্রয়োজনীয় সেবা দিতে ওয়ান স্টপ সেন্টার চালুর সিদ্ধান্ত হয়েছে। আগামী দু-তিন দিনের মধ্যেই এ সেন্টার চালু হবে।’

নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদফতরের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা জাগো নিউজকে বলেন, ‘সম্প্রতি সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। কোনো কোনো হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য বেড পাওয়া যাচ্ছে না। গত ৩-৪ দিন ধরে ক্রমাগত ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে।’ ‘এ কারণে ওয়ান স্টপ সেন্টার চালুর মাধ্যমে একজন ডেঙ্গু আক্রান্ত রোগীকে হাসপাতালে ভর্তি করার আদৌ প্রয়োজন রয়েছে কিনা তা খতিয়ে দেখতে সেন্টার চালু হচ্ছে।’

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু জ্বরের চিকিৎসায় স্বাস্থ্য অধিদফতর থেকে বিশেষজ্ঞদের পরামর্শের পরও অনেক ক্ষেত্রে চিকিৎসকরা তা অনুসরণ না করে ভর্তির যোগ্য নয় এমন অনেক রোগীকে হাসপাতালে ভর্তি করছেন। সরকারি-বেসরকারি উভয় হাসপাতালেই এমন কিছু ডেঙ্গু জ্বরের রোগী ভর্তি হয়েছে যাদেরকে সঠিকভাবে কাউন্সিলের মাধ্যমে শুধুমাত্র ওষুধ লিখে দিয়ে বাড়িতেই পাঠাতে পারতেন। কিন্তু চিকিৎসকরা নিজেরাও মানসিক চাপের কারণে রোগীকে বাসায় পাঠিয়ে ঝুঁকি নিতে চাচ্ছেন না। স্বাস্থ্য মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, ‘ডেঙ্গু রোগের চিকিৎসা সঠিকভাবে গাইড লাইন অনুসরণ করলেই ঝুঁকি বহুলাংশে কমে যাবে।’

উল্লেখ্য, ১ জানুয়ারি থেকে ২৪ জুলাই পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৮ হাজার ৫৬৫। তাদের মধ্যে বর্তমানে হাসপাতালগুলোতে ভর্তি ২ হাজার ৬৫। ইতোমধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ৪৯৯ জন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৮ জন। উৎস: -জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান