,

প্রিয়াঙ্কা ও বিরাট কোহলি ইনস্টাগ্রামে ভারতের ধনী সেলিব্রেটি , তাঁরা প্রতি পোস্টে কত টাকা নেন জানলে চোখ কপালে উঠবে!

news-image

বিনোদন ডেস্ক।। ইনস্টাগ্রামে ভারতের ধনী সেলিব্রেটিদের তালিকায় শীর্ষে প্রিয়াঙ্কা চোপড়া ও বিরাট কোহলি। ইনস্টাগ্রামে স্পনসরড পোস্টের মাধ্যমে বিপুল টাকা আয় করেন তারকারা। সেই তালিকাতে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়াও। পিছিয়ে নেই ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কও। সোশ্যাল মিডিয়ায় কোটি কোটি ফলোয়ারদের হাতিয়ার করে প্রচুর টাকা আয় করেন দুই তারকা। সেই টাকার অঙ্ক শুনলে সাধারণ মানুষের চোখ কপালে উঠবে।

প্রতি বছর রিচ লিস্ট-এর মাধ্যমে ইনস্টাগ্রামের মাধ্যমে সবচেয়ে বেশি আয় করা সেলিব্রেটিদের তালিকা প্রকাশ করে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সংস্থা Hopper HQ। এবছরে সেই তালিকায় রয়েছেন ভারতের দুই সেলেব। আর এঁরা হলেন বিরাট কোহলি ও প্রিয়াঙ্কা চোপড়া। স্পনসরড পোস্টে কোনও সংস্থার বিজ্ঞাপন করার বদলে টাকা পান সেলিব্রেটিরা। জানা গিয়েছে, প্রতিটি স্পনসরড পোস্টের জন্য প্রায় ১.৮৬ কোটি টাকা পারিশ্রমিক নেন প্রিয়াঙ্কা। আর নেবেন নাই বা কেন। ইনস্টাগ্রামের ‘মোস্ট ফলোড অ্যাকাউন্ট’-এর অ্যাওয়ার্ড তাঁর ঝুলিতে। ইনস্টাগ্রামে ৪.৩ কোটি ফলোয়ার প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের। হলিউডে সাফল্যের পর ভারতের পাশাপাশি আন্তর্জাতিক ফলোয়ারের সংখ্যাও বেড়েছে। ফলে, প্রিয়াঙ্কার পোস্টের মাধ্যমে বিজ্ঞাপন করতে পিছপা হচ্ছে না বহুজাতিক সংস্থাগুলি।

অন্যদিকে পোস্ট প্রতি প্রায় ১.৩৫ কোটি টাকা নেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত পোস্ট করার জন্য ‘মোস্ট এনগেজড অ্যাকাউন্ট’-এর অ্যাওয়ার্ডও পান তিনি। তবে, এই টাকার অঙ্ক শুনে চোখ কপালে তোলার কিছু নেই। ইনস্টাগ্রামের এই তালিকায় অনেকের তুলনায় এই টাকার পরিমাণ নেহাতই কম। রিয়েলিটি শো তারকা কিম কার্দেশিয়ান পোস্ট-পিছু প্রায় ৭ কোটি টাকা পারিশ্রমিক নেন। এ বছরের তালিকার শীর্ষে মডেল ও ব্যবসায়ী কাইলি জেনার। উৎস: জি-নিউজ।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১