,

ইনস্টাগ্রামে আয়ের শীর্ষে প্রিয়াঙ্কা চোপড়া

news-image

বিনোদন ডেস্ক : দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটসহ সবাইকে পিছনে ফেলে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার ধরে রেখেছেন বলিউড নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া। তার ফলোয়ারের সংখ্যা বর্তমানে ৪ কোটি ৩০ লক্ষের বেশি। হলিউডে প্রথম কাজ থেকে বিয়ের প্রথম ছবি, ইনস্টাগ্রাম সাক্ষী হয়ে রইলো প্রিয়াঙ্কার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তের।

সম্প্রতি এ বছরের ফলোয়ার ধনীর তালিকা প্রকাশ করেছে এই ফটো-ভিডিও অ্যাপ। যে তালিকায় বলিউড থেকে একমাত্র এন্ট্রি প্রিয়াঙ্কা চোপড়া। তালিকায় তার স্থান ১৯তম। আর সেলিব্রেটি বিভাগে তার স্থান ১৬তম। শোনা যায়, ইনস্টাগ্রামের প্রতি পোস্টে ২৭ লক্ষ ১০ হাজার ডলার রোজগার করেন অভিনেত্রী। তালিকায় ভারতীয় হিসেবে রয়েছেন বিরাট কোহালিও। তার স্থান ২৩তম।

অনেক দিন পরে ‘দ্য স্কাই ইজ় পিঙ্ক’ সিনেমার বদৌলতে দর্শকের কাছে ফিরছেন প্রিয়াঙ্কা। এ বছরের টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ২০টির মধ্যে জায়গা করে নিয়েছে সোনালি বসুর সিনেমাটি। গতকাল বুধবার (২৪ জুলাই) ইনস্টাগ্রামে সিনেমার লুক প্রথমবার শেয়ার করেছেন অন্য অভিনেতা ফারহান আখতার। বিশেষ প্রিমিয়ারের জন্য ফারহান ও প্রিয়াঙ্কা টরন্টোর উদ্দেশে রওনা দিয়েছেন। আগামী ১১ অক্টোবর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর