,

রাজধানীতে ফের গণপিটুনি দিয়ে হত্যা

news-image

নিজস্ব প্রতিবেদক : বাড্ডার পর এবার রাজধানীর পশ্চিম হাজীপাড়া এলাকায় একটি গার্মেন্টে চোর সন্দেহে দেলোয়ার নামে একজনকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে হাতিরঝিল থানার পশ্চিম হাজীপাড়ায় ইজি গার্মেন্টে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ বেলা সাড়ে ১১টায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে। দুপুরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) অনাথ মিত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই ব্যক্তি গার্মেন্টের জিনিস চুরি করছিল- এমন অভিযোগে গার্মেন্টের ভেতরেই তাকে গণপিটুনি দেয়া হয়। পাশাপাশি ওই গার্মেন্টের সিকিউরিটি গার্ড মইনকেও (২৮) গণপিটুনি দেয়া হয়। মইনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় আনা হয়েছে। দেলোয়ারের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ২০ জুলাই রাজধানীর উত্তর বাড্ডায় মেয়েকে ভর্তি করানোর তথ্য জানতে স্থানীয় একটি স্কুলে আসেন তসলিমা বেগম রেনু (৪০) নামে এক নারী। এ সময় তাকে ছেলেধরা সন্দেহে প্রধান শিক্ষকের রুম থেকে টেনে বের করে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর