,

তামিম বললেন, ‘ক্যাপ্টেন’ হিসেবে অভিষেক, শুনতে ভালো লাগছে

news-image

স্পোর্টস ডেস্ক : ইনজুরির জন্য শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে গেছেন দলের কাপ্তান মাশরাফি বিন মোর্ত্তজা। সাকিব আল হাসান ছুটিতে। এই দুইজনের অনুপস্থিতিতে বাঁহাতি ওপেনার তামিম ইকবালের ঘাড়ে পড়ে অধিনায়কের দায়িত্ব। আগামীকাল শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে একদিনের ক্রিকেটে অধিনায়ক হিসেবে অভিষেক ঘটবে।

এই নিয়ে তামিম ইকবাল এক্সাইটেড না হলেও অধিনায়ক হিসেবে অভিষেক কথাটা শুনতে ভালো লাগছে তামিমের কাছে। আজ বৃহস্পতিবার কলম্বোয় তামিম বলেন, ‘সত্যিকথা বলতে এভাবে করে আমি চিন্তা করছি না যে ক্যাপ্টেন হিসেবে অভিষেক হচ্ছে। কিন্তু শুনতে ভালো লাগছে যে ক্যাপ্টেন হিসেবে অভিষেক হচ্ছে।’

বাংলাদেশের রঙিন জার্সি গায়ে তামিম প্রায় এক যুগ ধরে খেলছেন। তার ঝুলিতে জমা আছে ২০১ ওয়ানডে খেলার অভিজ্ঞতা। কিন্তু ঘরোয়া ক্রিকেট কিংবা বিপিএলে অধিনায়কত্বের অভিজ্ঞতা থাকলেও আন্তর্জাতিক ক্রিকেটে নেই। শ্রীলঙ্কার বিপক্ষে তামিম চান শুরুটা ভালো করতে। তবে তার মাঝে কোনো উত্তেজনা কাজ করছে না।

তামিম ইকবাল বলেন, ‘এই জিনিসগুলো, অধিনায়কত্ব তখনি ভালো লাগবে যখন দল ভালো করবে।’

আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় খেলাটি শুরু হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর