,

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, মহামারী বলা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এটাকে মহামারী বলা যাবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, এই পরিস্থিতি শিগগিরই ঠিক হয়ে যাবে। ডেঙ্গু নিয়ন্ত্রনে আমরা সমন্বয় করে কাজ করছি।

আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ‘ডেঙ্গু চেঞ্জিং ট্রেন্ড এন্ড ম্যানেজমেন্ট আপডেট’ শীর্ষক এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন।

তিনি বলেন, রোহিঙ্গাদের মতো এডিস মশারও প্রজনন বাড়ছে। এডিস মশা এখন শহরভিত্তিক হয়ে গেছে। ডেঙ্গু আক্রান্তদের আমরা সেবা দিচ্ছি এবং দায়িত্ব নিয়েছি। ক্ন্তিু মশা মারার দায়িত্ব তো আর আমাদের নয়। এডিস মশার প্রজনন ক্ষমতা এতো বেশি যে তা নিধনে দুই ডিসিসিকে বেগ পেতে হচ্ছে। যার কারণে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। তারপরেও আমরা সমন্বয় করে ডেঙ্গু নিয়ন্ত্রণে চেষ্টা করছি।

মন্ত্রী বলেন, প্রতিরাতেই ডেঙ্গু নিয়ে আমার সঙ্গে লন্ডন সফরে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা হচ্ছে। প্রধানমন্ত্রী বরাত দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশেষ করে ডেঙ্গু রোগীরা যাতে সুচিকিৎসা পায় সে বিষয়ে বিশেষ সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ দিয়ে যাচ্ছেন তিনি।

তিনি আরও বলেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এটাকে মহামারী বলা চলবে না। এই পরিস্থিতি শিগগিরই ঠিক হয়ে যাবে। সব ব্যবস্থাই চলছে। আমরা সমন্বয় করে কাজ করছি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর