,

পরীক্ষায় ভালো ফল করায় দুই স্কুলছাত্রীকে বিমানে চড়ালেন শিক্ষক

news-image

পরীক্ষায় ভালো ফল করে শিক্ষার্থীদের বিমানে চড়াবেন বলে ঘোষণা দিয়েছিলেন এক শিক্ষক। কথা অনুযায়ী দুই ছাত্রীকে বিমানে করে ঘুরতে নিয়ে গেলেন তিনি। সঙ্গে ছিলেন তার স্ত্রীও।টাইমস অব ইন্ডিয়া জানায়, ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের এক সরকারি স্কুলের শিক্ষক কে ভেংকট শ্রীনিবাস রাও।

ইংরেজি বিষয়ের এই শিক্ষক ঘোষণা দেন, দশম শ্রেণির বোর্ডের পরীক্ষায় সর্বোচ্চ গ্রেড স্কোর করতে পারলে বিমানে করে হায়দরাবাদে বেড়াতে নিয়ে যাবেন শিক্ষার্থীদের।

বোর্ড পরীক্ষার ফল বের হলে দেখা যায় স্কুলের দুই ছাত্রী পারফেক্ট ১০ জিপিএ স্কোর করে। নিজের কথা রাখতে স্ত্রী ও এই দুই ছাত্রীকে নিয়ে বিমানে করে হায়দরাবাদ বেড়াতে যান তিনি। তিন দিনে ঘুরে বেড়ান হায়দরাবাদের চারমিনার, গোলকোণ্ডা ফোর্ট, সালার জঙ্গ মিউজিয়ামসহ নানা স্থান। ফিরতে চড়েন ট্রেনে।ভালো ফল করায় শিক্ষার্থীদের উৎসাহ দিতে সরকারি স্কুলের শিক্ষক হয়েও তার এমন কর্মকাণ্ড প্রশংসিত হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর