,

প্রেমিকার সঙ্গে শাহরুখের ছেলের ছবি ভাইরাল

news-image

‘দ্য লায়ন কিং’ সিনেমার হিন্দি সংস্করণে কিছুদিন আগে কণ্ঠ দিয়ে আলোচনায় আছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। পাশাপাশি ব্যক্তিগত বিষয়ও এসেছে চর্চায়।জানা যায়, লন্ডন ভিত্তিক এক ব্লগারের সঙ্গে প্রেম করছেন আরিয়ান। যদিও তার সম্পর্কে এর বেশি কোনো তথ্য জানাতে পারেনি সংবাদমাধ্যমগুলো।

এবার সেই গুঞ্জনে ঘি হিসেবে যুক্ত হলো ছবি। ভাইরাল হওয়া কয়েকটি ছবিতে এক তরুণীর সঙ্গে দেখা গেছে আরিয়ানকে। একটাতে দেখা যায় ড্যান্স ফ্লোরে নাচ নিয়ে তারা ব্যস্ত। কেউ কেউ বলছেন- এই সেই ব্লগার। কিন্তু বিষয়টি এখনো কেউ নিশ্চিত করেনি। জানা যায়নি, ওই তরুণীর পরিচয়।শুরুর দিকে সংবাদমাধ্যমগুলো জানায়, ছেলের সম্পর্ক মেনে নিয়েছেন গৌরী খান। তার ভাষায় আরিয়ানের প্রেমিকা হলেন ‘মিষ্টি মেয়ে’।

সম্প্রতি ছেলে আরিয়ান, আব্রাহাম ও মেয়ে সুহানাকে নিয়ে কিং খান ও গৌরী ছুটিতে কাটাতে যান মালদ্বীপে। সেখানে তোলা কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন গৌরী।অনেক দিন ধরে শোনা যাচ্ছে বাবার পথ ধরে বলিউডে পা রাখবেন সুহানা। এটাও বলা হচ্ছে, ছেলের হলিউড অভিষেকের পথ খুঁজছেন শাহরুখ।সর্বশেষ সিনেমা ‘জিরো’র ব্যর্থতার সাত মাস পার হলেও নতুন সিনেমার ঘোষণা দেননি শাহরুখ খান। এরপর থেকে পরিবারের সঙ্গেই কাটছে তার সময়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর