,

‘আলবিদা’ লিখেই শেষ বিদায় নিল প্রেমিকজুটি হিমেল-তিন্নি

news-image

২৩ জুলাই সকাল ৭টা ৩৩ মিনিটে ফেসবুকে নিজের ওয়ালে দেওয়া স্ট্যাটাসে লিখেছিলেন ‘আলবিদা’। এই স্ট্যাটাসের পর থেকেই নিখোঁজ ছেলেটি। পরিবারের পক্ষ নিখোঁজের কারণে চলছিল খোঁজও। কিন্তু দিন গড়াতেই জানা গেল, শহরের একটি স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রীও নিখোঁজ। দুইয়ে দুইয়ে চার মিলিয়ে ততক্ষণে শহরজুড়ে জানাজানি হয়ে গেছে, সদ্য কৈশোর পেরনো দুই তরুণ তরুণী মূলত নিখোঁজ নয়, একসাথেই পালিয়েছে, প্রেমের কারণে। দুজন দুই ধর্মের হওয়ায় এ নিয়ে বিব্রত দুই পরিবার চেষ্টা করছিল তাদের খুঁজে বের করার। কিন্তু নিয়তির কী নির্মম পরিহাস। দুই দিন পর ২৫ জুলাই সকালেই জানা গেল, যুগলভাবেই আ’ত্মহ’ত্যা করেছে এই দুই তরুণ-তরুণী।

বৃহস্পতিবার সকালে স্থানীয়রা রাঙামাটি-কাপ্তাই সড়কের বরগাং এলাকায় হ্রদের জলে দুই লা’শ ভাসতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে প্রথমে মেয়েটির এবং পরে ছেলেটির লা’শ উদ্ধার করে।

শহরের রিজার্ভবাজারের ওষুধ ব্যবসায়ী ছোটন দেওয়ানজির পুত্র প্রান্ত দেওয়ানজি হিমেল (১৮) এবং চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শিলক এলাকার শহীদ তালুকদারের কন্যা তাহফিমা খানম তিন্নি (১৮)। হিমেল ঢাকার ক্যামব্রিয়ান কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র আর তিন্নি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উচ্চমাধ্যমিকের বাণিজ্য বিভাগের ছাত্রী। ছেলেটির বাসা রাঙামাটি শহরের রিজার্ভবাজার এলাকায় আর মেয়েটি রাঙামাটিতে এক আ’ত্মীয়ের বাসায় থেকে পড়াশোনা করছিল।

রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানিয়েছেন, এটি একটি ঘোষণা দিয়েই আ’ত্মহ’ত্যার ঘটনা। প্রেমের কারণেই এটি ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। দুজন দুই ধর্মের হওয়ায় প্রেমে সফলতার কোনো সম্ভাবনা নেই দেখেই তারা আবেগে এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে হচ্ছে। এই বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হবে।

হিমেলের পিতা ছোটন দেওয়ানজি জানিয়েছেন, তারা দুজন প্রেমের কারণেই আ’ত্মহ’ত্যা করেছে বলেই মনে হচ্ছে। আমরা আসলে কিছুই জানতাম না। ভেবেছিলাম কোনো কারণে নিখোঁজ হয়েছে। কিন্তু কেন এটা করল বুঝতে পারছি না। অন্যদিকে মেয়েটি তার যে স্বজনের বাসায় থেকে পড়াশোনা করত সেই নুরুল আলম মিয়া জানিয়েছেন, আমরা আসলে কিছুই বুঝতে পারছি না। সে আমার বাসায় থেকে পড়াশোনা করত। কিন্তু কিসের মধ্যে কি হলো কিছুই বুঝতে পারছি না।

এদিকে সদ্য কৈশোর পেরোনো দুই তরুণ-তরুণীর মৃত্যুতে শোকাহত যেন পুরো রাঙামাটি শহর। অনেকেই ফেসবুকে এই ঘটনায় বেদনা আর হতাশার স্ট্যাটাস দিয়েছেন। ভালোবাসার এমন করুণ পরিণতিতে বিস্মিত যেন পুরো পার্বত্য শহর। সূত্র : কালের কন্ঠ

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ