,

নাটোরে শিশুকে গলা কাটা গুজবটি অপ-প্রচারের নির্দেশ দুর্বৃত্তদের !

news-image

লিটন হোসেন লিমন,নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে ১২ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রকে কে বা কারা অপহরণ করে গলায় খুরের আঘাতে কিঞ্চিত জখম করে হাসপাতালের সামনে রেখে গেছে। এ সময় তারা গলা কাটা হয়েছে বলে প্রচারের জন্য ওই শিশুটিকে নির্দেশ দেয়। অন্যথায় সত্যি সত্যি গলা থেকে মাথা আলাদা করার হুমকী দেয়। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে তাকে উপজেলার বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে সিএন্ডজি অটোরিক্সা থেকে দুর্বৃত্তরা নামিয়ে দেয় শিশুটিকে। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর বুধবার সকালে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।

ওই মাদ্রাসার ছাত্রের নাম সিহাব হোসেন। সে উপজেলার গোপালপুর ইউনিয়নের রাজাপুর হাফেজিয়ার মাদ্রাসায় লেখাপড়া করে। সে পাশর্^বর্তী চান্দাই রাজেন্দ্রপুরের আনিছুর রহমানের ছেলে। শিশু সিহাব জানায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে তিনজন লোক সিএন্ডজি থামিয়ে তাকে রাজাপুর হাফেজিয়া মাদ্রাসার সামনে থেকে জোর করে থেকে তুলে আনে। পরে বনপাড়ার কাছাকাছি আসলে তার মুখ ও গলা চেপে ধরে দুর্বৃত্তরা গলায় খুর দিয়ে আঘাত করে। এ সময় তারা বলে ‘তোকে মারলাম না। কিন্তু তোর গলা কাটা হয়েছে এটা সবখানে বলে বেড়াবি। অন্যথায় সত্যি সত্যি তোর গলা কেটে মাথা থেকে নামিয়ে দিবো, তোকে মেরে ফেলবো’। পরক্ষণে সিহাবকে দুর্বৃত্তরা পাটোয়ারী জেনারেল হাসপাতালের সামনে নামিয়ে দেয়। সিহাব এসময় নিজের গলা চেপে ধরে একাই হাসপাতাল গেটে আসলে কতর্ব্যরত কর্মচারীরা তাকে চিকিৎসা দেয়।

হাসপাতালের চিকিৎসক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী জানান, গলা কিঞ্চিত কেটে দেয়া হয়েছে। কোন সেলাইয়ের প্রয়োজন হয়নি। গলা কাটা প্রচার করার উদ্দেশ্যে ও এর ফলে দেশে অরাজকতা তৈরী করতে একটি চক্র সক্রিয় হয়ে উঠেছে। তারই অংশ হিসেবে ওই চক্রের কয়েকজন সদস্য এ কাজ করেছে। তিনি এসব বিষয়ে জনসাধারণকে সজাগ থাকতে পরামর্শ প্রদান করেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলিপ কুমার দাস জানান, এটা নিছক গলাকাটা প্রচারণা চালানোর অপচেষ্টা। বিষয়টি গুরুত্বে সাথে খতিয়ে দেখা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর