,

থানায় নারী পুলিশের নাচের ভিডিও ভাইরাল

news-image

আন্তর্জাতিক ডেস্কঃথানার ভেতরে গানের সঙ্গে নিজের নাচের একটি ভিডিও ধারণ করেন অর্পিতা চৌধুরী নামে এক নারী পুলিশ সদস্য। এরপর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় গতকাল বুধবার তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত শনিবার ভারতে গুজরাটের মেহসানা জেলায় এ ঘটনা ঘটে। পরবর্তী সময়ে ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ভারতীয় সংবাদমাদ্যম এনডিটিভি’র প্রতিবেদনে জানানো হয়, থানার ভেতরে লকআপের সামনে অর্পিতা চৌধুরী নামে ওই পুলিশ সদস্য গানের সঙ্গে নাচছিলেন। এ সময় ওই নাচের ভিডিও করেন তিনি। এরপর ওই ভিডিওটি প্রকাশ্যে আসার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট মানজিথা ভানজারা জানান, পুলিশের পোশাক ছাড়া দায়িত্ব পালন করে আইনভঙ্গ করেছেন অর্পিতা চৌধুরী। এ ছাড়া থানার ভেতরে নাচের ভিডিও করেছেন। পুলিশ সদস্য হিসেবে তার শৃঙ্খলা রক্ষা করা উচিত ছিল। তবে এ কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর