,

মাদ্রাসার পাশের পুকুরেই মিলল সেই ছাত্রের কা’টামা’থা

news-image

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় নি’হত মাদ্রাসাছাত্র আবির হুসাইনের কা’টামা’থা অবশেষে উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় মাদ্রাসার পাশের একটি পুকুর থেকে মাথাটি উদ্ধার করে খুলনার একটি ডুবুরি দল।

পুলিশের দাবি, ব’লাৎকারের ঘটনা ধামাচাপা দিতে খুব কৌশলে হ’ত্যা করা হয়েছে ওই মাদ্রাসাছাত্রকে। পরে ঘটনাটি ভিন্ন খাতে নিতে শরীর থেকে মা’থা কে’টে বি’চ্ছিন্ন করে গু’ম করা হয়। নি’হত আবির চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের নুরানী হাফিজিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ জানান, গত মঙ্গলবার সন্ধ্যার পর থেকে আবির হুসাইন নিখোঁজ হয়। পরদিন সকালে মাদ্রাসার অদূরে একটি আমবাগানের ভেতর থেকে তার মা’থাবিহীন লা’শ উ’দ্ধার করে পুলিশ। এর পরপরই গোটা এলাকায় আ’তঙ্ক ছড়িয়ে পড়ে।

তিনি আরও বলেন, হ’ত্যাকা’ণ্ডের পর পুলিশের পাশাপাশি ঢাকা থেকে র‌্যাবের ডগ স্কোয়াডের একটি স্পেশাল দল বুধবার দিনভর অভিযান চালিয়েও নিহত মাদ্রাসাছাত্রের মাথা উ’দ্ধারে ব্যর্থ হয়। অবশেষে বৃহস্পতিবার সকাল থেকে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও খুলনার ডুবুরি দল মাদ্রাসার পাশের একটি পুকুরে অভিযান শুরু করে। এর একপর্যায়ে আজ সকাল ১০টার দিকে ওই ছাত্রের মাথা উ’দ্ধার করা হয়।

এদিকে এই হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার পাঁচ শিক্ষককে আ’টক করা হয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর