,

সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার সিদ্ধান্ত

news-image

দেশের সকল সরকারি হাসপাতালে রোগীদের বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার সিদ্ধান্ত গ্রহণ করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। রোগীরা এখন থেকে কোনো ধরনের ইউজার ফি ছাড়াই বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার সুযোগ পাবেন। তবে কোন ধরনের রোগীকে ডেঙ্গু পরীক্ষা করা হবে সে সিদ্ধান্ত গ্রহণ করবেন সংশ্লিষ্ট হাসপাতালের চিকিৎসক। এ ক্ষেত্রে রোগী বা তার পরিবার চাইলেই ডেঙ্গু পরীক্ষা করার সুযোগ পাবেন না।স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বুধবার রাতে জাগো নিউজকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্বাস্থ্য অধিদপ্তরের কাছে ৪০ হাজারেরও বেশি ডেঙ্গু পরীক্ষার কিটস রয়েছে। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে আরও এক লাখ ডেঙ্গু পরীক্ষার কিটস সহায়তা প্রদানের অনুরোধ জানানো হয়েছে।সরকারি হাসপাতাল ছাড়া বেসরকারি হাসপাতালগুলোকেও ডেঙ্গুসহ অন্যান্য পরীক্ষা-নিরীক্ষার ইউজার ফি সহনীয় মাত্রার রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে বলে তিনি জানান।

বর্তমান ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার দিনভর স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে একাধিক সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য অধিদপ্তরে আজ অন্তত ৭০টি বেসরকারি হাসপাতালের প্রতিনিধি ডেঙ্গু পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত বৈঠকে অংশগ্রহণ করেন।বুধবার বিকেলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শনে যান।

এদিকে আজ রাজধানীতে চলতি মৌসুমে একদিনে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হওয়ার নতুন রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন করে ৫৬০ জন রোগী ভর্তি হয়। এ নিয়ে চলতি জুলাই মাসে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছয় হাজার ৪২১ জনে দাঁড়াল।

উল্লেখ্য, ১ জানুয়ারি থেকে আজ (২৪ জুলাই) পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা আট হাজার ৫৬৫ জন। তাদের মধ্যে বর্তমানে হাসপাতালগুলোতে ভর্তি দুই হাজার ৬৫ জন। ইতোমধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ছয় হাজার ৪৯৯ জন। ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৮ জন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ