,

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত

news-image

ডেস্ক রিপোর্ট : রাজধানীর বাড্ডা সাতারকুল পাঁচখোলা ও মিরপুর বেড়িবাঁধ এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। বুধবার রাতে ‘বন্দুকযুদ্ধে’র এসব ঘটনা ঘটে। নিহতরা হলেন- মহারাজ (৪০) ও নাজমুল হাসান ওরফে ব্যঙ্গা বাবু (৩৮)। র‌্যাব জানায়, নিহত মহারাজ ২৯ মামলার আসামি ও ব্যঙ্গা বাবু সন্ত্রাসী।

প্রতিনিধিদের পাঠানো খবর:

রাজধানীর বাড্ডা: বাড্ডা থানার পাঁচখোলা এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ মামলার এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় র‌্যাবের এক সদস্যও আহত হয়েছেন। বুধবার দিবাগত রাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।

র‌্যাব-১ এর এএসপি (মিডিয়া) কামরুজ্জামান জানান, একদল মাদক ব্যবসায়ী মাদক বেচাকেনা ও মাদকের টাকা ভাগ-বাটোয়ারা করছে- এমন খবরে টহল টিম বাড্ডা থানাধীন পাঁচখোলা এলাকায় যায়।

সেখানে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। র‌্যাব সদস্যরাও পাল্টা গুলে ছোড়ে। কিছুক্ষণ পর ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

এএসপি কামরুজ্জামান জানান, নিহতের নাম মহারাজ (৪০)। তিনি ২৯টি মাদক মামলার আসামি। ঘটনাস্থল থেকে তিন পিস ইয়াবা, শর্টগান ও ওয়ান শুটারগান জব্দ করা হয়েছে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজধানীর মিরপুর: মিরপুর বেড়িবাঁধে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নাজমুল হাসান ওরফে ব্যাঙ্গা বাবু (৩৮) নামের একজন নিহত হয়েছেন। তিনি তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। বুধবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে।

র‍্যাব-৪ এর সিনিয়র এএসপি সাজেদুল ইসলাম বলেন, রাতে খবর পাই শাহআলী থানাধীন মিরপুর বেড়িবাঁধ এলাকায় কয়েকজন শীর্ষ সন্ত্রাসী অবস্থান করছে। র‍্যাবের টহল দল সেখানে গেলে তারা গুলি ছোড়ে।

আত্মরক্ষার্থে র‍্যাব পাল্টা গুলি ছুড়লে একজন গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পৌনে ৪টার দিকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর