,

এশিয়ায় মহামারী আকারে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু

news-image

অনলাইন ডেস্ক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত বাংলাদেশে বেশ কয়েকটি মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে শুধু বাংলাদেশ নয়, এশিয়ার বেশ কয়েকটি দেশে ডেঙ্গু আক্রান্তের ঘটনা ঘটছে।

সিঙ্গাপুরে গত এক সপ্তাহে ডেঙ্গু আক্রান্তের ঘটনা রেকর্ড করা হয়েছে ৬৫২টি। আর সবমিলিয়ে এ বছর দেশটিতে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আট হাজার ২৩টি।

ফিলিপাইনে চলতি বছর ডেঙ্গুতে অন্তত ৪৫৬ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন এক লাখ ছয় হাজারের বেশি। দেশটির স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা গত বছরের তুলনায় ৮৫ ভাগ বেশি। পরিস্থিতির ভয়াবহতায় দেশজুড়ে জাতীয় ডেঙ্গু সতর্কতা জারি করেছে ফিলিপাইন।

থাইল্যান্ডে ডেঙ্গুতে প্রাণ গেছে অন্তত ৬২ জনের। আক্রান্ত হয়েছেন ৪৪ হজারের বেশি। গত এক সপ্তাহে হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় সাড়ে চার হাজার রোগী। ডেঙ্গুতে মালয়েশিয়ায় মারা গেছেন একজন। আক্রান্ত হয়েছেন প্রায় চার হাজার।

এছাড়া, কম্বোডিয়া, চীন ও ভিয়েতনামেও মহামারী আকারে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর