,

ছেলেধরার পর এবার বিদ্যুৎ নিয়ে গুজব!

news-image

নিজস্ব প্রতিবেদক : ছেলেধরার গুজবে সারাদেশ যখন টালমাটাল, ঠিক তখনই দেশের বিভিন্ন প্রান্তে বিদ্যুৎ না থাকার গুজবও ছড়ানো হচ্ছে। বিষয়টি জানিয়ে তা থেকে সতর্ক থাকতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। বুধবার বিদ্যুৎ সচিব আহমদ কায়কাউস এই আহ্বান জানিয়ে বিদ্যুত সরবরাহে কোনো সমস্যা নেই বলে সবাইকে আশ্বস্ত করেছেন।

পদ্মা সেতুতে শিশুর মাথা লাগবে বলে গুজব ছড়ানোর পর ছেলেধরা সন্দেহে গত কয়েকদিনে গণপিটুনিতে বেশ কয়েকজন নিহত হন।

এর মধ্যেই ‘বিদ্যুৎ থাকবে না’ বলেও গুজব ছড়ানো হচ্ছে বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নজরে আসার পর সচিবের এই আহ্বান আসে।

জ্যেষ্ঠ সচিব কায়কাউস বলেন, একটি স্বার্থান্বেষী মহল গুজব ছড়াচ্ছে দেশে বিদ্যুৎ থাকবে না। এটা পুরোপুরি গুজব। চাহিদার বিপরীতে গতকাল ১১৬৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। কোথাও লোড শেডিং ছিল না।

তিনি আরো বলেন, আজ বা আগামীকাল বা অন্যান্য দিনও চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করা হবে। দেশে বন্যা সত্ত্বেও তেমনভাবে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে না।

এভাবে আগামীতেও বিদ্যুৎ সরবরাহে কোনো সমস্যা হবে না জানিয়ে দেশবাসীকে আশ্বস্ত করেন বিদ্যুৎ সচিব।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর