,

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন বরিস

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে বুধবার দায়িত্ব নিয়েছেন কনজারভেটিভ পার্টির নতুন নেতা বরিস জনসন। খবর রয়টার্স।

বুধবার বিকালে রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে দেখা করে আনুষ্ঠানিক ভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন তেরেসা মে। এর পরপরই তার উত্তরসূরি জনসন বাকিংহাম ঘুরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।

এর পরই বরিস ৩১ অক্টোবরের মধ্যে পার্লামেন্ট ও জনগণের স্বার্থে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, এজন্য একটি চুক্তিতে উপনীত হতে পারলে ভালো, নতুবা কোনো চুক্তি ছাড়াই ব্রেক্সিট হবে।

এর আগে এদিন পার্লামেন্টে এক বক্তব্যে মে জানান, তিনি পার্লামেন্টের একজন সদস্য হিসেবে নিজের দায়িত্ব পালন করে যাবেন।

মে আরও বলেন,‌ ‘বরিস জনসনের মতো একজনের কাছে দায়িত্ব হস্তান্তর করতে পেরে আমি খুশি, যিনি যথাসময়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া (ব্রেক্সিট) এবং দেশের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি দিয়েছেন।’

কনজারভেটিভ পার্টির নিবন্ধিত সমর্থকদের ভোটে মঙ্গলবার দলের নতুন নেতা নির্বাচিত হন লন্ডনের সাবেক মেয়র জনসন। তিনি ৬৬ দশমিক ৪ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

দলের নেতৃত্ব ছাড়ার সময়ই মে বলেছিলেন, নতুন নেতা নির্বাচিত হওয়ার পরদিনই তিনি আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর