,

সামনের সিরিজ জিতলে র‍্যাঙ্কিংয়ে যে সুখবর পাবে বাংলাদেশ

news-image

বিশ্বকাপে খেলেছিল ১০ দল। বাংলাদেশ র‌্যাংকিংয়ে সাত নম্বরে থাকার কারণে খেলেছে সরাসরি। বাছাই পর্ব খেলে আসা ওয়েস্ট ইন্ডিজ আর আফগানিস্তান ছাড়া বিশ্বকাপে আর কাউকেই পেছনে ফেলতে পারেনি টাইগাররা। ১০ দলে ৮ নম্বর হয়েই দেশে ফিরে এসেছে মাশরাফি অ্যান্ড কোং।

বিশ্বকাপ চলাকালেই র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবনমন ঘটেছিল। আট নম্বরে চলে গিয়েছিল টাইগাররা। তবে বিশ্বকাপ খেলে আসার পর নতুন প্রকাশিত র্যাংকিংয়ে দেখা যাচ্ছে আবারও সাত নম্বরে চলে এসেছে টিম বাংলাদেশ। আট নম্বরে ঠেলে দিয়েছে শ্রীলঙ্কাকে। ওয়েস্ট ইন্ডিজ যথারীতি ৯ এবং আফগানিস্তান রয়েছে ১০ নম্বরে।

তবে বাংলাদেশের সামনে র‌্যাংকিং ধরে রাখার বিশাল চ্যালেঞ্জ। শুক্রবার থেকে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোয় শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে যদি বাংলাদেশ স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে দিতে পারে, তাহলে র্যাংকিংয়ে ৬ নম্বরে থাকা পাকিস্তানের সঙ্গে ব্যবধান অনেক কমে আসবে। যদি কোনোভাবে একটি ম্যাচও না জিততে পারে, তাহলেও বাংলাদেশের অবস্থান পরিবর্তন হবে না। যদিও পয়েন্ট কমে আসবে অনেক।

লঙ্কানদের কাছে যদি ৩-০ ব্যবধানে হেরে যায়, তাহলে বাংলাদেশের পয়েন্ট হবে ৮৬। শ্রীলঙ্কার পয়েন্ট হবে ৮২। যদি ২-১ ব্যবধানে শ্রীলঙ্কা জিতে যায়, তাহলে বাংলাদেশের পয়েন্ট হবে ৮৮, লঙ্কানদের হবে ৭৮। বাংলাদেশ ২-১ ব্যবধানে জিতলে পয়েন্ট থাকবে আগের ৯০। ৩-০ ব্যবধানে জিতলে পয়েন্ট হবে ৯৩। পাস্তিানের চেয়ে মাত্র ৩ পয়েন্ট কম থাকবে টাইগারদের।

এ ক্ষেত্রে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হলে শ্রীলঙ্কার পয়েন্ট হয়ে যাবে ৭৭। তখন ভগ্নাংশের হিসেবে শ্রীলঙ্কা চলে যাবে ৯ নম্বরে আর ওয়েস্ট ইন্ডিজ উঠে আসবে আটে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর