,

ছোট্ট তুবা ও মাহি ঢাকায় ফিরেছে কিন্তু তাদের মা যে আর কখনই ফিরবে না

news-image

অবুঝ শিশু তুবা ও তার ১০ বছরের ভাই মাহি আজ ঢাকায় ফিরেছে। ফিরছে তবে মা রেনুকে ছাড়াই। কিছু মানুষরুপী জানোয়ার তাদের মাকে নৃশংসভাবে মে’রে না ফেরার দেশে পাঠিয়ে দিয়েছে। কখনই আর তাদের মাঝে ফিরে আসবে না। গত শনিবার সকালে মেয়ে তুবাকে ভর্তি করানোর জন্য ঢাকার উত্তর পূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়েছিলেন রেনু। সেখানে ছে’লেধরা বলে তাকে পি’টিয়ে হ’ত্যা করা হয়।

লক্ষ্মীপুর জেলার রায়পুরের উত্তর সোনাপুর গ্রামে নানা বাড়িতে তাদের মায়ের দাফন হয়েছে। চার বছরের শিশু কন্যা তুবা তেমন কিছু না বুঝলেও বুধবার ঢাকায় রওয়ানা হওয়ার আগে মায়ের কবরের পাশে দাঁড়িয়ে অঝোরে কেঁদেছে তুবার ভাই মাহি।তুবাও মাকে কাছে না পেয়ে দিনভর কেঁদেই চলেছে। তুবা বারবার বলেছে, ‘মা নিচে গেছে ড্রেস আনতে’। একথা বলে কান্না করেছে সে। এমন দৃশ্য দেখে নিহতের স্বজন ও স্থানীয়দের অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি।

পেশাগত ও সাংসারিক কারণে বুধবার নিহত রেনুর বোন এবং তার পরিবারের সদস্যদের ফিরে আসতে হয়েছে ঢাকার উত্তর বাড্ডা এলাকায়। তারা তাদের সঙ্গে রেনুর দুই শিশু সন্তান মাহি ও তুবাকে নিয়ে এসেছেন বলে জানান নি’হতের বোন নাজমুন নাহার। নিহত রেনুর বড় বোনের স্বামী বদিউজ্জামান জানান, পারিবারিক কলহের কারণে বিবাহ বিচ্ছেদ হলেও এখন রেনুর মৃত্যুর পর তার স্বামী তাসলিম হোসেন দুই সন্তান মাহি ও তুবার খোজ খবর নিতে শুরু করেছেন তাদের বাবা। মাহি ও তুবা কোথায় থাকবে তা তাদের বাবার সাথে আলাপ করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।

শিশু তুবার খালাত ভাই নাসির উদ্দিন টিটু জানান, তাসলিম আল মাহী রায়পুর লামচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। সে তার ফুফুর বাড়িতে থেকে পড়ালেখা করছে। তুবা এখন খালাদের সঙ্গে রয়েছে। তাদের নানা বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর সোনাপুর গ্রাম থেকে দু’জনকেই ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর