,

পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লী’লতাহানি, স্কুলশিক্ষক আটক

news-image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে (১১) শ্লী’লতাহানির অভিযোগে শাহাবুদ্দিন আহমেদ টিটু নামের এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনী এলাকার পানি উন্নয়ন বোর্ড প্রাথমিক বিদ্যালয় থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার শিক্ষক শাহাবুদ্দিন আহমেদ টিটু কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার ভাঙ্গাখালী গ্রামের বাসিন্দা। তিনি সিদ্ধিরগঞ্জের পানি উন্নয়ন বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ক শিক্ষক। পুলিশ জানিয়েছে, আজ সকালে স্কুলে কোচিং করতে গেলে শিক্ষক শাহাবুদ্দিন ওই ছাত্রীকে তার কক্ষে ডেকে নিয়ে যান। এরপর ছাত্রীর স্পর্শ’কাতর স্থানে হাত দেয় এবং ধ*র্ষণের চেষ্টা করে অভিযুক্ত শিক্ষক শাহাবুদ্দিন। এ সময় শিক্ষককে বাধা দেয় ওই ছাত্রী এবং কান্না শুরু করে।

পরে ওই ছাত্রী বাড়ি গিয়ে এ ঘটনা তার মাকে জানায়। এরপরে তার মা থানায় এসে একটি লিখিত অভিযোগ দেয়। এদিকে বিষয়টি কাউকে জানালে শিক্ষক ওই ছাত্রীকে মেরে ফেলার হুমকি দেন বলে পুলিশকে জানিয়েছেন ছাত্রীর মা।

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শাহীন শাহ পারভেজ জানান, ঘটনাটি জানার পর উপপরিদর্শক (এসআই) সাইদুজ্জামান স্কুলে গিয়ে অভিযুক্ত ওই শিক্ষককে আটক করেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর