,

কারাগারে পড়াশোনা করতে চায় মিন্নি

news-image

বরগুনায় রিফাত শরীফ হ’ত্যা মা’মলার প্রধান সাক্ষী থেকে আ’সামি হওয়া রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির সঙ্গে বরগুনা জেল কারাগারে দেখা করেছেন তার নিয়োগ করা আইনজীবী অ্যাডভোকেট মো. মাহবুবুল বারী আসলাম।বুধবার দুপুর একটার দিকে মিন্নির সঙ্গে ১০ মিনিটের মতো কথা বলেছেন বলে জানিয়েছেন তিনি।জেলা কারাগার থেকে বের হয়ে মাহবুবুল বারী আসলাম বলেন, মিন্নির খোঁজখবর নেয়ার পাশাপাশি তাকে কিছু আইনি পরামর্শ দেয়ার জন্য মিন্নির সঙ্গে দেখা করতে জেলা কারাগারে যাই।

তিনি বলেন, মিন্নির পুরো শরীরে ব্যথা আছে। মিন্নি রাতে ঘুমাতে পারে না। মানসিকভাবে বিপর্যস্ত সে।তিনি আরো যোগ করেন, মিন্নি রিফাত হ’ত্যাকা’ণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে যে জবানবন্দি দিয়েছে তা পুলিশ শিখিয়ে দিয়েছে। সেই জবানবন্দি মিন্নি প্রত্যাহার করতে চাচ্ছে। তাই আমি মিন্নিকে এই স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদনের প্রক্রিয়া শিখিয়ে দিয়েছি।

মিন্নি জেলহাজতে থাকা অবস্থায় পড়াশোনা করতে চায় জানিয়ে আসলাম বলেন, মিন্নির পড়াশোনার বিষয়ে আবেদন করা হলে জেলার আবেদন মঞ্জুর করবেন বলে জানিয়েছেন। মিন্নি একটু খুড়িয়ে হাঁটছে জানিয়ে আইনজীবী আরও বলেন, মিন্নির চিকিৎসার দরকার হলে কারা কর্তৃপক্ষ তার চিকিৎসার ব্যবস্থা করবে বলে জেলার জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর