,

বাসায় ঢুকে স্কুলছাত্রকে গ’লা কে’টে খু’ন

news-image

গাজীপুর প্রতিনিধিঃ বাসায় ঢুকে মুন্না (১৩) নামে এক স্কুলছাত্রকে গ’লা কে’টে খু’ন করেছে দু’র্বৃত্তরা। বুধবার সকালে টঙ্গীর গাজীপুরা কাজীবাড়ি চন্দ্রিমা সোসাইটি এলাকায় এ ঘটনা ঘটে।নি’হত মুন্না পটুয়াখালী জেলার বাউফল থানার তাঁতেরকাঠী গ্রামের মিজানুর রহমানের ছেলে। সে উত্তরার শাহিন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

‘নিহত মুন্নার বাবা ঢাকার বনানীতে একটি জনশক্তি অফিসে চাকরি করেন। তারা টঙ্গীর গাজীপুরা কাজীবাড়ি চন্দ্রিমা সোসাইটি এলাকার হাবিবুর রহমানের পাঁচতলা বাড়ির চতুর্থ তলায় সপরিবারে বসবাস করেন।নিহতের খালু শাহাদাত হোসেন জানান, উত্তরা শাহিন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের ছাত্র মুন্না বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল। পরে তাকে হোস্টেল থেকে বাসায় নিয়ে আসা হয়। সেই থেকে সে বাসায়ই ছিল।

বুধবার সকাল সাড়ে ৮টায় মুন্নাকে একা বাসায় রেখে তার মা মুকুল বেগম ছোট ছেলে তামিমকে নিয়ে স্কুলে যান। স্কুল থেকে বাসায় ফিরে খাটের ওপর র’ক্তাক্ত অবস্থায় মুন্নার লা’শ পড়ে থাকতে দেখেন। ধা’রালো অ’স্ত্রের আ’ঘাতে মুন্নার নাড়িভুঁড়ি বের হয়ে গিয়েছিল এবং কণ্ঠনালী ছিল কা’টা।

খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার এসআই আবদুস সালাম নি’হতের লা’শ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর ম’র্গে পাঠান। মহানগর পুলিশ কর্মকর্তারা বাড়িটি ঘেরাও করে রাখেন। তবে কে বা কারা এবং কী কারণে মুন্নাকে হ’ত্যা করেছে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কেউ কিছুই বলতে পারেনি। এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মো. কামাল হোসেন বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রে’ফতারের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর