,

শুনানিতে কাঁদলেন রেণুর দুই আইনজীবী

news-image

রাজধানীর উত্তর বাড্ডায় তাছলিমা বেগম রেণুকে ছেলেধরা সন্দেহে পিটিয়ে হ’ত্যা মামলার শুনানিতে কেঁদেছেন তার আইনজীবীরা। আজ বুধবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম উদ্দিনের আদালতে শুনানিতে অংশ নিয়ে রেণুর সন্তান তুবার কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন আইনজীবী জাহিদুল ইসলাম ও মাইদুল ইসলাম পলক।

আইনজীবীরা বলেন, ‘ছেলে ধরা গুজবে অনেককে নির্মমভাবে হ’ত্যা করা হচ্ছে। এ মামলার ভিকটিমের ছোট একটা বাচ্চা আছে। বাচ্চাটা তার জন্য এখনো অপেক্ষা করছে তার মা আসবে। সে জানে না যে তার মারা আর নেই।’ কথাগুলো বলার সময়েই কেঁদে ফেঁলেন আইনজীবী জাহিদুল ইসলাম ও মাইদুল ইসলাম পলক।

এদিন হৃদয়ের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। আদালত তাই সরাসরি তার সঙ্গে কথা বলেন। রেণুকে কেন মা’রতে গিয়েছিলেন জানতে চাইলে উত্তরে হৃদয় বলেন, ‘এক মহিলা বলে তিনি গ’লাকা’টা। ওই মহিলার ছবিও আছে। ওই মহিলাকে স্কুলের দ্বিতীয় তলায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মা’রা হয়। এরপর নীচে এনে তাকে অনেকে মা’রে। এরপর আমি মা’রি। ওই মহিলার কথায় তাকে আমি মে’রেছি। স্যার আমার মা-বাবা নেই। আমাকে মাফ করে দেন।’এ সময় আদালতে রেনুর ১১ বছরের ছেলে তাসিন আল মাহিন ও মামলার বাদী নাসির উদ্দিন টিটু উপস্থিত ছিলেন। শুনানি শেষে আদালত হৃদয়ের ৫ দিনের রিমন্ডে মঞ্জুর করেন।

এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হৃদয়কে নারায়ণগঞ্জের ভুলতায় নানির বাড়ী থেকে হৃদয়কে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে আজ বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করেন ডিবির অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন। সেখানে বলা হয়, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ধরা পড়ার ভয়ে সে ন্যাড়া হয়ে ছদ্মবেশ নিয়েছিল। সেইসঙ্গে সে রেনুকে হ’ত্যার পর ওইদিন তার পরনে যে পোশাক পরা ছিল তা নানিকে দিয়েছিলেন পুড়িয়ে ফেলার জন্য। সে পি’টিয়ে হ’ত্যার দায় স্বীকারের পাশাপাশি এ ঘটনায় জড়িত বেশ কয়েকজনের নামও বলেছেন। এছাড়া প্রথমে যে নারী ছেলেধরা গুজব সৃষ্টি করেছিল, সেই নারীকেও শনাক্তের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর