,

প্রতিবেশীর সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, কুকুরকে তাড়িয়ে দিল মালিক!

news-image

প্রতিবেশীর সঙ্গে ‘অবৈধ সম্পর্কে’ জড়িয়ে পড়েছে। এর জেরে ক্ষিপ্ত হয়ে বাড়ি থেকেই বের করে দিয়েছে গৃহকর্তা। সম্প্রতি এই ঘটনা ঘটেছে ভারতের কেরালায়।কি, এটুকু পড়ে ভড়কে গেলেন তো! যাবারই কথা। তবে ঘটনাটি কোন মানুষকে কেন্দ্র করে নয়। ঘটনার নায়ক একটি পোষ্য কুকুর।

জানা গেছে, গত ২১ জুলাই রাতে কেরালার তিরুঅনন্তপুরমের চক্কাইয়ের ওয়ার্ল্ড মার্কেট রোডে দেখা মেলে তিন বছরের ওই কুকুরটির। পিপলস ফর অ্যানিমাল (পিএফএ)-র এক স্বেচ্ছাসেবী সাদা লোমশ কুকুরটিকে উদ্ধার করে নিয়ে যান নিজেদের আস্তানায়।শামিম নামে ওই উদ্ধারকারী জানান, কুকুরটির গলা থেকে মিলেছে মালিকের লেখা একটি নোট। তাতে লেখা ‘ও খুবই ভাল কুকুর, ভাল স্বভাব, প্রচুর খাবার লাগে এমনটাও নয়।

কোনও অসুখ নেই । শুধু সপ্তাহে পাঁচ দিন অন্তর গোসল করাতে হয়। গত তিন বছরে কাউকে কামড়ানোর রেকর্ড নেই। মোটের উপরে দুধ, বিস্কুট আর ডিম খায়।’সেই নোটের সঙ্গে আরও লেখা রয়েছে বাড়ি থেকে বের করে দেয়ার কারণও। জানানো হয়েছে, প্রতিবেশীর কুকুরের সঙ্গে ‘অবৈধ’ সম্পর্কে জড়িয়ে পড়ার কারণেই কুকুরটিকে বের করে দেয়া হয়েছে।

এদিকে মালিকের এমন কাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন পশুপ্রেমীদের একাংশ। কেউ বলেছেন, প্রজনন ঋতুতে কুকুরদের এমন ব্যবহার অত্যন্ত স্বাভাবিক। যদি তার মালিক কুকুরটির প্রজননই আটকাতে চাইতেন, তাহলে কুকুরদের বন্ধ্যত্বকরণের চিকিৎসা করাতে পারতেন।শামিম আরও জানান, সাধারণত অসুস্থ বা আহত কুকুরদের রাস্তায় ফেলে যেতে দেখেছেন তিনি। তবে এমন অদ্ভুত কারণে কুকুরকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার ঘটনা বিরল।
সূত্র: আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর