,

এবার কয়েকদিন বিদ্যুৎ না থাকার গুজব, সতর্ক করলো বিদ্যুৎ বিভাগ

news-image

গুজবে কান না দিতে আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস। তিনি বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গুজব ছড়িয়ে পড়েছে। সেখানে বলা হচ্ছে, নির্দিষ্ট কোনও দিনের কথা উল্লেখ করে বলা হচ্ছে ওইদিন বিদ্যুৎ থাকবে না এবং পদ্মা সেতুর জন্য মাথা কেটে নিয়ে যাবে।আজ বুধবার দুপুরে বিদ্যুৎ ভবনে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও ইউনিক গ্রুপের মধ্যে ৫৮৪ মেগাওয়াট বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ড. কায়কাউস বলেন, ‘এক শ্রেণির লোক রয়েছে যারা গুজব ছড়াতে পছন্দ করেন। বিদ্যুৎ বন্ধ থাকার কোনো সুযোগ নেই। আমরা ভয়াবহ বন্যা মোকাবেলা করেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছি। জনগণকে অনুরোধ করব বিভ্রান্ত না হতে।’ একই অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ডিসেম্বরের মধ্যে দেশ শতভাগ বিদ্যুৎ সরবরাহের সামর্থ্য অর্জন করবে।

মন্ত্রী আরও বলেন, নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দিকে এগিয়ে যাচ্ছে দেশ। পাশাপাশি ডিসেম্বরের মধ্যে উদপাদনে যাবে, পায়রা কয়লাভিত্তিক কেন্দ্রটি। চুক্তির আওতায় ইউনিক গ্রুপ আগামী তিন বছরে মেঘনাঘাটে একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে। অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করবে তার সরকার। গত দুই সপ্তাহ ধরে ছেলেধরা গুজব ছড়িয়েছে দেশজুড়ে। সন্দেহজনক মনে হলে যে কাউকে ধরে গণপিটুনি দেয়ার ঘটনা ঘটছে। এতে বেশ কয়েকজন নিহতও হয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর