,

মন্ত্রণালয়ে ডিজিটাল হাজিরা, অফিস ফাঁকি দিলেই বেতন কাটা

news-image

পরিকল্পনা মন্ত্রণালয়ে চালু হলো ডিজিটাল হাজিরা পদ্ধতি। এর আগে পরিকল্পনা মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারীরা হাজিরা খাতায় ম্যানুয়ালি সই করতেন। এছাড়া এখন থেকে অফিস ফাঁকি দিলেই বেতন কাটা হবে।এখন থেকে অফিসে প্রবেশ ও বের হওয়ার সময় সব কর্মকর্তা-কর্মচারীদের ডিজিটাল হাজিরায় বৃদ্ধাঙ্গুলির ছাপ দিতে হবে।বুধবার বৃদ্ধাঙ্গুলির ছাপ দিয়ে ডিজিটাল এ হাজিরা কার্যক্রমের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ের চত্বরে ১০টি ভবনে ডিজিটাল হাজিরার ব্যবস্থা থাকবে।এ বিষয়ে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, সব ক্ষেত্রেই এখন ডিজিটালাইজেশন হচ্ছে। সেই ধারাবাহিকতায় পরিকল্পনা মন্ত্রণালয়ে ডিজিটাল হাজিরা চালু হলো।

ডিজিটাল হাজিরা পদ্ধতির মাধ্যমে কাজের গতি আরও বাড়বে আশা প্রকাশ করে মন্ত্রী বলেন, ডিজিটাল হাজিরা পদ্ধতি নিঃসন্দেহে ভালো উদ্যোগ। সবাই সময় মতো অফিসে আসবেন ও কাজ করবেন। আশা করি এর মাধ্যমে কাজের গতি আরও বাড়বে।১ আগস্ট থেকে পরিকল্পনা মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারীদের সকালে অফিসে প্রবেশের সময় এবং ছুটি শেষে যাওয়ার সময় বাধ্যতামূলকভাবে ডিজিটাল হাজিরা দিতে হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর