সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিক বিদ্যালয়ে ১০ হাজার দপ্তরি কাম প্রহরি নিয়োগ আসছে

news-image

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আরও ১০ হাজার ৮৪ জন দপ্তরি কাম প্রহরি নিয়োগের কার্যক্রম চলছে। এ নিয়োগ কার্যক্রম দ্রুততার সঙ্গে সম্পন্ন করার জন্য মাঠ পর্যায়ে নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির তৃতীয় বৈঠকের কার্যপত্র থেকে এ বিষয়ে জানা গেছে।

বুধবার সংসদ ভবনে কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে কমিটির দ্বিতীয় বৈঠকে নৈশপ্রহরীদের চাকরি রাজস্বখাতে স্থানান্তরে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন ও জাতীয়করণকৃত ২৬ হাজার ১৯৩ বিদ্যালয়ে দপ্তরি কাম নৈশপ্রহরি পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর সুপারিশ করা হয়।

ওই সুপারিশের আলোকে প্রস্তাব পাঠানোর বিষয়ে কিছু বলা না হলেও বিদ্যমান পদসমুহের নিয়োগ কার্যক্রম তুলে ধরা হয়। এতে বলা হয় দপ্তরি কাম প্রহরীর সৃজিত পদের সংখ্যা ৩৬ হাজার ৯৮৮টি। এর মধ্যে ২৬ হাজার ৯০৪টি বিদ্যালয়ে নিয়োগ সম্পন্ন হয়েছে। অবিশষ্ট ১০ হাজার ৮৪টি পদে নিয়োগের কার্যক্রম চলছে।

ডিজিটাল প্রাথমিক শিক্ষা প্রকল্পের আওতায় নির্বাচিত ৫০৯টি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল ক্লাসরুম তৈরির জন্য ৫টি লটে দরপত্র আহ্বান করা হয়েছে বলে বৈঠকে জানানো হয়েছে। মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন, সদস্য ইসমাত আরা সাদেক, আলী আজম, মোঃ নজরুল ইসলাম বাবু, শিরীন আখতার ও ফেরদৌসী ইসলাম অংশগ্রহণ করেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক