,

‘ম্যান অব দ্য ম্যাচ’ হয়ে পুরস্কার পেলেন জ্যান্ত মুরগি!

news-image

স্পোর্টস ডেস্ক–ইংল্যান্ডে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার শ্যাম্পেন। আবার কোনো কোনো জায়গায় মোটা অঙ্কের আর্থিক পুরস্কার দেওয়া হয়। শুনে অবাক হবেন, আফ্রিকায় ম্যাচসেরা হলে মিলছে জ্যান্ত মুরগি! ম্যাচের সেরা ফুটবলার হাসিমুখে সেই জ্যান্ত মুরগি গ্রহণ করছেন।

পূর্ব আফ্রিকার মালাওয়াইতে ফুটবল টুর্নামেন্টে ম্যাচসেরা হওয়ার পর একটি মুরগি পুরস্কার হিসেবে পেলেন এক ফুটবলার। দেশটির ঘরোয়া ফুটবল লিগের একটি ম্যাচে বিজয়ী দলের হাসান কারোজোগকিকে এই পুরস্কার তুলে দেওয়া হয়! সামাজিক যোগাযোগমাধ্যমে এই ছবি শেয়ার হওয়ার পর উঠেছে হাসির রোল।

আফ্রিকান ফুটবলে এমন পুরস্কার দেওয়ার ঘটনা এই প্রথম নয়। ঘানার লিগে ম্যাচসেরার হাতে এক জোড়া স্যান্ডেল তুলে দেওয়ার মতো ঘটনা ঘটেছিল। বতসোয়ানা লিগে সেরা খেলোয়াড় পেয়েছিলেন মুদি দোকানের সামগ্রী। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ফুটবল লিগে ম্যাচসেরার পুরস্কার হিসেবে দেওয়া হয়েছিল পাঁচ জিবি ডাটা।

এদিকে, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ম্যান অব দ্য ম্যাচে রাইস কুকার, ইস্ত্রি দেওয়ার নজির রয়েছে। ঢাকা আবাহনীর হয়ে ম্যাচসেরা হওয়ার পর ইংলিশ অলরাউন্ডার লুক রাইট পেয়েছিলেন একটি ব্লেন্ডার। পরে মজা করে তিনি টুইটারে লিখেছিলেন, ‘যাক, মায়ের হাতে একটা ব্লেন্ডার তুলে দিতে পারব!’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর