সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘যুবতী মেয়েকে পুরুষ পুলিশ কর্মকর্তার হেফাজতে! আদালত চিন্তা করল না?’

news-image

বরগুনার রিফাত শরীফ হ’ত্যা মা’মলায় তাঁর স্ত্রী ও প্রধান সাক্ষী আয়শা সিদ্দিকা মিন্নির রি’মান্ডের সমালোচনা করে সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ‘একজন মহিলাকে, যুবতী মেয়েকে একজন পুরুষ পুলিশ কর্মকর্তার হেফাজতে দেওয়া হলো। একবারও আদালত চিন্তা করল না, তার ওপরে কী ধরনের মানসিক ও শারীরিক নি’র্যাতন হতে পারে। এ ক্ষেত্রে হাইকোর্টের নির্দেশনাও মানা হয়নি।’

আজ বুধবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে খন্দকার মাহবুব সাংবাদিকদের বলেন, ‘একজন মহিলাকে,যুবতী মেয়েকে একজন পুরুষ পুলিশ কর্মকর্তার হেফাজতে দেওয়া হলো। একবারও আদালত চিন্তা করল না, তার ওপরে কী ধরনের মানসিক ও শারীরিক নি’র্যাতন হতে পারে।’ তিনি বলেন, ‘আমরা মনে করি,রাজনৈতিক প্রভাবে আমাদের নিম্ন আদালতগুলো বেপরোয়া হয়ে উঠছে। এমনকি সুপ্রিম কোর্টের আদেশও তারা অমান্য করছে। আপনারা জানেন,বরগুনায় আয়শা সিদ্দিকা মিন্নিকে রিমান্ডে নেওয়া হয়েছে। রি’মান্ডের পরে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিও নেওয়া হয়েছে। কতটা সত্যি,কতটা মিথ্যা,সেটা বিচারে দেখা যাবে। আমাদের কথা হলো, সুপ্রিম কোর্টের নির্দেশনা রয়েছে- যদি কাউকে রি’মান্ডে নিয়ে স্বীকারোক্তি নেওয়া হয়,তাকে অবশ্যই বিচারিক আদালতে উপস্থিত করতে হবে। যার ফলে সে বলতে পারে,রিমান্ডে থাকাকালীন তাকে নি’র্যাতন করা হয়েছে কি না। নি’র্যাতন যদি করা হয়ে থাকে,ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

এই জ্যেষ্ঠ আইনজীবী বলেন, ‘কথিত স্বীকারোক্তিমূলক জবানবন্দির পরে তাকে আদালতে না নিয়ে সরাসরি জেলখানায় পাঠিয়ে দেওয়া হলো। তার আইনজীবী আবেদন করল- আমরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছি,সেটা প্রত্যাহার করতে চাই। আপনি তাকে আদালতে আনেন। কিন্তু তাকে আনা হলো না। এভাবে আইনের বরখেলাপ হচ্ছে।’

মিন্নিকে জামিন না দেওয়ার সমালোচনা করে প্রবীণ এ আইনজীবী বলেন, ‘আমাদের ফৌজদারি কার্যবিধিতে রয়েছে,আসামি যদি মহিলা হয়, অসুস্থ হয়,তাহলে আদালত তাকে জামিন দেবেন। আইনের সম্পূর্ণ বরখেলাপ করে রাজনৈতিক প্রভাবে অথবা একটা বিশেষ উদ্দেশ্যে,মা’মলার মূল আ’সামিরা যাতে ধরাছোঁয়ার বাইরে থাকে,সে কারণে তাকে জামিন দেওয়া হলো না। এটাও আইনের বরখেলাপ। আমি আশা করব,আমাদের উচ্চ আদালত এ ব্যাপারে নজর দেবেন,যেহেতু নিম্ন আদালতগুলো সুপ্রিম কোর্টের আওতাধীন। সেই কারণে সুপ্রিম কোর্ট এর যথাযথ ব্যবস্থা নেবেন।’

সুপ্রিম কোর্টের কাছে লিখিত আবেদন করে হস্তক্ষেপ চেয়েছেন কি না,এমন প্রশ্নের জবাবে খন্দকার মাহবুব বলেন, ‘আমি করিনি। আমি তো আইনজীবী। এটা কোর্টের দায়িত্ব। তাকে যদি জামিন না দেওয়া হয়,তাহলে উচ্চ আদালতে যখন আসবে তখন আমরা এর প্রতিবাদ করব। আইনি সহায়তা দেব।’ সূত্রঃ এনটিভি

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক