,

মেয়েকে নষ্ট করার দায়ে বাবার যাবজ্জীবন

news-image

গাজীপুরের টঙ্গীতে নাবালিকা মেয়েকে ধ’র্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলায় ধর্ষক বাবার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে রায়ে মামলার আসামিকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।দণ্ডপ্রাপ্ত মো. আইনাল মিয়া (৩৯) শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার কোদালপুর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে। বুধবার সকালে গাজীপুরের নারী ও শিশু নি’র্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মেছবাহ উদ্দিন আহমেদ এ রায় দেন।

গাজীপুর নারী ও শিশু নি’র্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি মো. শাহজাহান জানান, গাজীপুরের টঙ্গীর এরশাদ নগর তালতলা এলাকায় স্ত্রী ও তিন মেয়ে নিয়ে বসবাস করতেন আইনাল মিয়া। তার স্ত্রী বানু বেগম মারা যাওয়ার পর আইনাল দ্বিতীয় বিয়ে করেন। বনিবনা না হওয়ায় দ্বিতীয় স্ত্রীও আইনালকে ছেড়ে চলে যান। এরই মধ্যে ২০১৫ সালের ১৫ এপ্রিল মধ্যরাতে আইনাল তার বড় মেয়েকে (১২) প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে ধ’র্ষণ করেন।

একইভাবে দিনের পর দিন ধ’র্ষণের ফলে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। অন্তঃসত্ত্বা হওয়ার সাড়ে ৫ মাস পর তার শারীরিক গঠন বৃদ্ধি পাওয়ায় এলাকার লোকজনের চোখে পড়ে। একপর্যায়ে এলাকাবাসীর জিজ্ঞাসাবাদে ভিকটিম স্থানীয় কাউন্সিলরের কাছে ঘটনার বিস্তারিত জানায়।

ঘটনার প্রেক্ষিতে প্রতিবেশী রেখা বেগম বাদী হয়ে ধর্ষক বাবা আইনাল মিয়াকে আসামি করে নারী ও শিশু নি’র্যাতন দমন আইনে গত ২০১৫ সালের ৩১ আগস্ট টঙ্গী থানায় মামলা করেন। ওই মামলায় আইনাল মিয়াকে গ্রেফতার করা হয়। তদন্ত শেষে পুলিশ ওই বছরের ২৭ ডিসেম্বর আইনাল মিয়াকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয়। শুনানি শেষে ২০১৬ সালের ২ মার্চ চার্জ গঠন করা হয়। ধ’র্ষণের শিকার ওই কিশোরী আদালতে জবানবন্দি প্রদান করে।

৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে গাজীপুরের নারী ও শিশু নি’র্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মেছবাহ উদ্দিন আহমেদ বুধবার এ রায় দেন।এ সময় মামলার আসামি আইনাল মিয়া আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। আদালতে রাষ্ট্রপক্ষে গাজীপুর নারী ও শিশু নি’র্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি মো. শাহজাহান এবং আসামি পক্ষের আইনজীবী জাকির উদ্দিন মামলা পরিচালনা করেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর