,

অসুস্থ ছেলেকে ৫ তলা থেকে ফেলে দিলেন হতাশ মা

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ শিশুটি অসুস্থ ছিল। আর এতেই হতাশ হয়ে তিন মাসের শিশুপুত্রকে হাসপাতালের পাঁচ তলার জানালা দিয়ে নিচে ফেলে দিলেন মা। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি। মর্মান্তিক এ ঘটনা ঘটেছে ভারতের লখনউয়ে।

এ ঘটনার পর শিশুটির মাকে গ্রেফতার করা হয়েছে। তার স্বামী কৌশাম্বির বাসিন্দা রাজন সিং পেশায় দিনমজুর। লিভারের একটি রোগে আক্রান্ত হয়ে গত ২৬ মে থেকে ট্রমা সেন্টার অব জর্জেস মেডিক্যাল ইউনিভার্সিটির নিওনেটাল ইউনিটে ভর্তি ছিল শিশুটি।

শিশুটির বাবা রাজন বলেন, তিনবার মিসক্যারেজ হওয়ার পর প্রবল হতাশায় ভুগছিল তার স্ত্রী শান্তি। এই শিশুটিরও শারীরিক অবস্থা খারাপ হওয়ায় আরও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তিনি। সব ঠিক হয়ে যাবে বলে স্ত্রীকে আশ্বাস দিলেও তাতে কোনো কাজ হয়নি। তিনি বলেন, কখনও ভাবিনি এমন ঘটনা ঘটতে পারে।

ভারতীয় একটি দৈনিক বলছে, গত ২৩ এপ্রিল লখনউয়ের গোরক্ষপুরের বিআরডি মেডিক্যাল কলেজে প্রিম্যাচিওর অবস্থায় শিশুটির জন্ম হয়। জন্ডিস ছাড়াও তার লিভারের সমস্যা ধরা পড়ে। তাকে চিকিত্সার জন্য অপর একটি হাসপাতালে রেফার করা হয়েছিল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর