,

ভারতে মুসলিমদের গ’ণপি’টুনির ঘটনায় কঠোর শা’স্তি দাবি করলেন ৪৯ বুদ্ধিজীবী

news-image

সম্প্রতি ভারতে অসহিষ্ণুতা বেড়ে গেছে অনেকটাই। এই মর্মে উদ্বেগ প্রকাশ করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশিষ্টজনেরা চিঠি দিয়েছেন। ওই চিঠিতে দলিত ও মুসলিমদের গণ’পি’টুনির ঘটনায় কঠোর শাস্তি দাবি করেছেন ৪৯ জন বুদ্ধিজীবী। এ ধরনের ঘটনায় জামিন ছাড়াই যাবজ্জীবন সাজার দাবি জানিয়েছেন তাঁরা।

জানা গেছে, চিঠিতে ‘জয় শ্রী রাম’ প্রসঙ্গও উঠে এসেছে। সেখানে বলা হয়েছে, ‘দুঃখজনকভাবে বর্তমানে উস্কানিমূলক যুদ্ধের স্লোগানে পরিণত হয়েছে ‘জয় শ্রী রাম’। এর ফলে আইনশৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। এই নাম করেই বহু গ’ণপি’টুনির ঘটনা ঘটছে।’

চিঠিতে প্রধানমন্ত্রীর কাছে বুদ্ধিজীবীদের প্রশ্ন, ‘২০০৯-এর ১ জানুয়ারি থেকে ২০১৮ সালের ২৯ অক্টোবর পর্যন্ত ধর্মজনিত ২৫৪টি হেটক্রাইমের অভিযোগ উঠেছে। ২০১৬ সালে দলিতদের শোষণের ৮৪০টি ঘটনা ঘটেছে। প্রিয় প্রধানমন্ত্রী, এই সব ঘটনার অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে?’

ওই চিঠিটিতে স্বাক্ষর করেছেন, আদুর গোপালকৃষ্ণণ, মণি রত্নম, অপর্ণা সেন, সৌমিত্র চট্টোপাধ্যায়, কৌশিক সেন, অনুরাগ কাশ্যপ, বিনায়ক সেন, কঙ্কনা সেনশর্মা, রেবতী, শ্যাম বেনেগাল, শুভা মুদগল, রূপম ইসলাম, অনুপম রায়, অঞ্জন দত্ত, গৌতম ঘোষ, পরমব্রত ও ঋদ্ধি সেনের মতো বিশিষ্টজনের।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর