,

এবার মিন্নির বাবার সংবাদ সম্মেলন

news-image

বরগুনায় প্রকাশ্যে স’ন্ত্রাসী’দের হাতে নি’হত রিফাত শরীফের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর এবার সংবাদ সম্মেলন করেছেন। তিনি দাবি করেছেন, ‘দুলাল শরীফ (রিফাত শরীফের বাবা) প্রভাবশালী মহলের দ্বারা প্রভাবিত হয়ে আমার মেয়ের গ্রে’প্তারের জন্য দাবি তুলেছিলেন, যার পরিপ্রেক্ষিতে মিন্নি এক নম্বর সাক্ষী থেকে আ’সামি হয়েছে।’

আজ বুধবার দুপুর ১২টায় বরগুনা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মূলত রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফের বক্তব্যের প্রতিবাদ জানাতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর বলেন, ‘দুলাল শরীফ প্রভাবশালী মহল দ্বারা প্রভাবিত হয়ে এরই মধ্যে আমার মেয়ের গ্রে’প্তারের জন্য দাবি তুলেছিলেন, যার পরিপ্রেক্ষিতে মিন্নি এক নম্বর সাক্ষী থেকে আ’সামি হয়েছে। রিফাত শরীফের হ’ত্যাকা’ণ্ড আড়াল করতে মিন্নিকে গ্রে’প্তার করা হয়েছে।’

মোজাম্মেল হোসেন কিশোর আরো বলেন, ‘২৬ জুন প্র’কাশ্যে আমার জামাতা শাহনেওয়াজ রিফাতকে (রিফাত শরীফ) কু’পিয়ে হ’ত্যা করে স’ন্ত্রাসীরা। ওই সময় শত শত মানুষের মধ্যে কেউ এগিয়ে না এলেও আমার মেয়ে আয়শা সিদ্দিকা মিন্নি জীবনের ঝুঁকি নিয়ে অ’স্ত্রের মুখে দাঁড়িয়ে স্বামী রিফাতকে একা বাঁচানোর চেষ্টা করে। এ ঘটনায় যে ভিডিও ফুটেজ ভাইরাল হয়, তার মাধ্যমে মিন্নি দেশবাসীর কাছে সাহসী নারী হিসেবে পরিচিতি লাভ করে।’

‘এরপর দুলাল শরীফ বরগুনা সদর থানায় একটি হ’ত্যা মা’মলা দায়ের করেন। মা’মলার ১ নম্বর সাক্ষী হিসেবে মিন্নিকে রাখা হয়। প্রভাবশালী মহলের চাপে ১৩ জুলাই মিন্নির গ্রে’প্তারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেন দুলাল শরীফ। এরপর মানববন্ধন করে মি’ন্নির গ্রে’প্তারের দাবি জানানো হয়,’ যোগ করেন মোজাম্মেল হোসেন কিশোর।

মিন্নির বাবা আরো বলেন, ‘১৬ জুলাই মিন্নিকে আসামি শনাক্ত করার কথা বলে বরগুনার পুলিশ লাইন্সে নিয়ে যাওয়া হয়। এরপর দীর্ঘ ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে রাত ৯টায় তাঁকে গ্রে’প্তার দেখানো হয়। এরপর রি’মান্ডে নিয়ে তাঁর ওপর মা’নসিক ও শারীরিক নি’র্যাতন চালিয়ে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে বাধ্য করা হয়।’

মোজাম্মেল হোসেন কিশোর বলেন, ‘আমার মেয়ে অসুস্থ। কিছুদিন আগেও ঢাকায় নিয়ে তাঁকে চিকিৎসা করানো হয়েছে। পুলিশি নির্যাতনে আমার মেয়ে এখন ভারসাম্যহীন হয়ে পড়েছে। তাঁর চিকিৎসার বিশেষ প্রয়োজন। পুলিশ এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রভাবশালী মহলকে আড়াল করতে মিন্নিকে ফাঁসাচ্ছে।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে মিন্নির মা জিনাত জাহান মনি, ছোট বোন মেঘলা, ভাই কাফি, নানা মাহতাব হোসেন মোল্লা, পাথরঘাটা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জাকির সিকদার উপস্থিত ছিলেন।

গত ১৩ জুলাই রাতে বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন রিফাতের বাবা দুলাল শরীফ। এ সময় তিনি দাবি করেন, রিফাত হ’ত্যায় মিন্নি জড়িত। মিন্নিকে গ্রে’প্তারের দাবিও জানান তিনি। পরদিন দুপুরে মিন্নিকে গ্রে’প্তারের দাবিতে ‘বরগুনার সর্বস্তরের জনগণ’ ব্যানারে বরগুনা প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন হয়। সেখানেও দুলাল শরীফ উপস্থিত ছিলেন।

এর দুদিন পর মিন্নিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ লাইন্সে ডাকা হয়। দীর্ঘসময় জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রে’প্তার দেখায় পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের জন্য রি’মান্ডে নেওয়া হয় মিন্নিকে।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো