,

প্রথম অবিবাহিত যুগল প্রবেশ করতে চলেছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে

news-image

আন্তর্জাতিক ডেস্ক| ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন ‘ব্রিটেনের ট্রাম্প’ হিসেবে পরিচিত বরিস জনসন। থেরেসা মে’র উত্তরসূরী হিসেবে কনজারভেটিভ দলের প্রধান হওয়ার লড়াইয়ে সদস্যদের সরাসরি ভোটে প্রতিদ্বন্দ্বী জেরেমি হান্টকে বড় ব্যবধানে হারিয়েছেন তিনি। এতে ক্ষমতাসীন এ দলের পরবর্তী প্রধান এবং একই সঙ্গে দেশের প্রধানমন্ত্রী পদে আসীন হচ্ছেন বরিস।

ভোটের প্রাপ্ত ফলাফলে দেখা যায়, বরিস জনসন পেয়েছেন ৯২ হাজার ১৫৩ ভোট। অন্যদিকে জেরেমি হান্ট পেয়েছেন ৪৬ হাজার ৬৫৬ ভোট।আজ বুধবার দায়িত্ব নেবেন তিনি।এর মাধ্যমে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ১০ নং ডাউনিং স্ট্রিটে প্রথমবারের মতো কোনো অবিবাহিত দম্পতির প্রবেশ ঘটবে।

বাচনভঙ্গি, শব্দের ক্ষুরধার ব্যবহার, চাহনি, মজা করে কথা বলার অসামান্য ক্ষমতা, এলোমেলো চুল, ব্যক্তিগত জীবন- এসবের বিবেচনায় তিনি অন্য দশজন রাজনীতিকের থেকে আলাদা বরিস জনসন। বিয়ে না করেই বসবাস করছেন তার থেকে প্রায় ২৫ বছরের বয়সে ছোটো বান্ধবী ক্যারি সিমন্ডসের সঙ্গে।

দুই ছেলে ও দুই মেয়ের বাবা জনসন প্রথমে ১৯৮৭ সালে অ্যালেগ্রা মস্টিন ওয়েনকে বিয়ে করলেও তাদের সংসার বেশিদিন স্থায়ী হয়নি। ১৯৯৩ সালে জনসন আইনজীবী মেরিনা-হুইলারের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। জনসনের ৪ সন্তানের মা-ই মেরিনা। ২০১৮ সালে ম্যারিনার সঙ্গে বিচ্ছেদের পর ২৫ বছর বয়সের বান্ধবী ক্যারি সিমন্ডসের সঙ্গে বাস করছেন তিনি।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো