,

সাজা শুনে অকেজো সাবেক বিচারকের পা, টেনেহিঁচড়ে নিয়ে গেল পুলিশ

news-image

যুক্তরাষ্ট্রের ওহিও’র একটি আদালতে সাবেক বিচারকের সাজা ঘোষণা করা হয়। নিজের ক্ষমতার অপব্যবহার করে ভাইকে সুবিধা পাইয়ে দেয়ার কারণে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয় ওই নারী বিচারককে। কিন্তু সাজা শুনে ওই নারীর দুই পা অসাড় হয়ে আসে। ফলে তাকে টেনেহিঁচড়ে নিয়ে যান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সদস্য।

জানা গেছে, রায় ঘোষণার সময় দোষী সাব্যস্ত সাবেক বিচারকের উদ্দেশ্যে স্লোগান দিতে থাকেন উপস্থিত অনেকেই। এমনকি তার বিচার চেয়ে বিভিন্ন ধরনের লেখা সম্বলিত টি-শার্ট পরেও এসেছিলেন কয়েকজন।আর সেই বিষয়টি হজম করতে পারেননি হ্যামিলটন কাউন্টির সাবেক বিচারক ট্রাসি হান্টার। গত সোমবার তাকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়। জানা গেছে, ২০১৪ সালে নিজের ক্ষমতার অপব্যবহার করে ভাইকে সুবিধা দিয়েছেন তিনি।

তার আগে ২০১০ সালে তিনি বিচারক হিসেবে নিয়োগ পান। অভিযোগ ওঠার পর বরখাস্ত হন তিনি। আর দীর্ঘ শুনানি শেষে দোষী সাব্যস্ত হয়ে প্যারালাইজড হয়ে পড়েন।তিনি প্যারালাইজড হয়ে পড়াপর কিছুক্ষণ আগেও ২৫ জনের বেশি মানুষ তার বিরুদ্ধে স্লোগান দিয়েছেন। এমনকি বিচারকের নির্দেশে স্লোগান না থামানোর জেরে একজনকে আটক করেছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর