,

কুমার শানুর সঙ্গে দ্বৈত গানে পড়শী

news-image

বিনোদন প্রতিবেদক : উপমহাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার শানুর সঙ্গে দ্বৈত গান গাইতে যাচ্ছেন পড়শী। ‘মনের গহীনে’ শিরোনামের গানটি এরই মধ্যে কণ্ঠ দিয়েছেন ভারতের জনপ্রিয় এই গায়ক। আর চলতি সপ্তাহে মগবাজারের একটি স্টুডিওতে গানটিতে কণ্ঠ দেবেন পড়শী। সুদীপ কুমার দীপের কথায় এর সুর-সংগীত করেছেন শ্রী প্রীতম।

পড়শী বলেন, ‘ছোটবেলা থেকে আমি তার গানের অন্ধ ভক্ত। তার গানগুলো আজও গুনগুন করে গাওয়া হয়। গুণী এই মানুষটির সঙ্গে গাওয়ার সুযোগ পাবো, ভাবিনি। কি যে ভালো লাগছে বলে বোঝানো যাবে না। আশা করি, গানটি সবার ভালো লাগবে।’

জানা গেছে, কুমার শানু-পড়শীর ‘মনের গহীনে’ গানটি নিয়ে একই শিরোনামে তৈরি হবে একটি টেলিছবি। এটি নির্মাণ করবেন এ আর শাহমির।

নির্মাতা জানান, গানটি ভালো লেগেছে বলে এটি টেলিছবিতে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর গল্পটিও সেভাবে তৈরি করা হয়েছে। এর শুটিং হবে আগস্টে। খুব শিগগিরই অভিনয় শিল্পীদের নাম জানানো হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর