,

লামায় আ’লীগ নেতাকে গলা কেটে হত্যা

news-image

লামা (বান্দরবান) প্রতিনিধি : বান্দরবানের লামা উপজেলায় আওয়ামী লীগের এক নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম মো. আলমগীর সিকদার (৩৮)।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সরই ইউনিয়নের ১নং ওয়ার্ডের হাসিনা ডিকার ফাতেমার দরগাহ এলাকায় এ ঘটনা ঘটে।

আলমগীর সিকদার লামার সরই ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি একই এলাকার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী সিকদারের ছেলে।

সরই ইউনিয়ন চেয়ারম্যান ফরিদুল আলম জানান, রাতে সরই ইউনিয়নের খামারবাড়ি থেকে বাসায় ফিরছিলেন আলমগীর সিকদার। এ সময় কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেল নিয়ে আলমগীরের ওপর অতর্কিত হামলা করে। পরে তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় দুর্বত্তরা।

পরে স্থানীয়রা গলাকাটা মরদেহ দেখে পুলিশে খবর দেন। ঘটনাস্থল থেকে কিছু দূরে একটি মোটরসাইকেল পাওয়া গেছে।

লামা থানার ওসি আপ্পেলা নাহার রাজু জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনই বলা যাচ্ছে না। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর