,

যুক্তরাষ্ট্রকে পাকিস্তানই জানিয়েছিল লাদেনের ঠিকানা : ইমরান খান

news-image

অনলাইন ডেস্ক : ওসামা বিন লাদেনকে নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএকে তথ্য দিতো পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)। সেই তথ্যের ভিত্তিতেই সাবেক আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনকে হত্যা করতে সক্ষম হয় আমেরিকা।

মঙ্গলবার এমন দাবি করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

‘আইএসআইয়ের তথ্যের ভিত্তিতে ওসামা বিন লাদেনের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় তারা। ফোন সংযোগের মাধ্যমে ওসামার প্রাথমিক অবস্থান জানতে সিআইএকে সাহায্য করেছিল আইএসআই।’

এতদিন পর্যন্ত জানা ছিল মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ নিজেদের নেটওয়ার্ক কাজে লাগিয়ে অ্যাবটাবাদে ওসামার অবস্থান চিহ্নিত করে। এরপর তাকে হত্যা করে তারা। আর বিন লাদেনকে নিয়ে তথ্য সংগ্রহে তারা ব্যবহার করেছিল পাকিস্তানি চিকিৎসক সাকিল আফ্রিদিকে। পাকিস্তান জেলে বন্দি সাকিলের মুক্তির দাবিতে লাদেন হত্যার এক দশক পরও সরব ওয়াশিংটন। আফ্রিদিকে ছাড়া নিয়ে এক প্রশ্নের উত্তরেই বিন লাদেন হত্যা নিয়ে সিআইএ-আইএসআই যোগের কথা জানান ইমরান। তবে যেভাবে পাকিস্তানের মধ্যে ঢুকে লাদেনকে মার্কিন নেভি সিল হত্যা করেছে, তাতে যে ইসলামাবাদ হতাশ, সে কথাও বলেন তিনি।

তার কথায়, ‘পাকিস্তান সব সময়ই মার্কিন বন্ধু বলে নিজেদের মনে করে। ওসামাকে নিয়ে কোনো তথ্য দিলে আমরা অবশ্যই তাকে খুঁজে বার করতাম। ওসামা হত্যা আমাদের অপ্রস্তুত করেছে। আমেরিকা আমাদের আদৌ বিশ্বাস করে না। তাই তারা আমাদের ভূখণ্ডে ঢুকে একজনকে হত্যা করল।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর