,

খামারবাড়ির বোমাগুলো যেভাবে নিষ্ক্রিয় করা হয়

news-image

নিজস্ব প্রতিবেদক : রোবট দিয়ে খামারবাড়ির বোমা নিস্ক্রিয় করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টায় মাটি কামড়ানো শব্দে বোমা বিস্ফোরণের মাধ্যমে ৫ ঘণ্টার শ্বাসরুদ্ধকর পরিস্থিতির অবসান ঘটে।

রাজধানীর খামারবাড়ির কাছে বঙ্গবন্ধু চত্বরের পাশেই যে বোমা সাদৃশ্য বস্তু শনাক্ত করা হয়, সেটার অবস্থান ও শক্তি বোঝার জন্য প্রথমে রোবট দিয়ে পরীক্ষা করে বোমা নিষ্ক্রিয়কারী দল (বোম ডিসপোজাল ইউনিট)।

পরবর্তীতে বিস্ফোরণের মধ্য দিয়ে রাত ৩টায় ওই বোমাগুলো নিষ্ক্রিয় করে বোম ডিসপোজাল ইউনিট।

বোম ডিসপোজাল ইউনিট সূত্র জানায়, সেখানে বোমা সদৃশ্য বস্তু রয়েছে, জানার পর জায়গাটি নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘেরাও করে রাখা হয়। ওই বোমাগুলো কতটুকু কার্যকর আর কেমন অবস্থায় আছে তা জানার জন্য পরীক্ষা-নিরীক্ষা করার জন্য রোবট পাঠানো হয়। রোবটের সাথে ক্যামেরাও সংযুক্ত ছিলো। ক্যামেরার মাধ্যমে সেটা মনিটরে দেখে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সূত্র জানায়, বোম ডিসপোজাল ইউনিট একটি বিস্ফোরণের মাধ্যমে ওই বোমাগুলো নিষ্ক্রিয় করতে সক্ষম হয়। এ সময় বিকট শব্দ হয়। সেখানে মোট পাঁচটি অক্ষত বোমা ছিল। বোমা নিষ্ক্রিয়ের পর তার কিছু অংশবিশেষ বোম ডিসপোজাল ইউনিট সংগ্রহ করে নিয়ে গেছে। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষা করে জানানো হবে এগুলো কি ধরনের বোমা ছিল।

উল্লেখ্য, এর আগে রাজধানীর খামারবাড়ি এলাকার কাছাকাছি দুই জায়গা থেকে বোমা সদৃশ বস্তুর সন্ধান পায় পুলিশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর