,

সন্তানের বেধ’ড়ক পি’টুনিতে বাবা হাসপাতালে

news-image

নিউজ ডেস্ক।। পাবনার সুজানগরে নিজ সন্তানের হাতে মা’রধরের শিকার হয়েছেন আব্দুল গনী মণ্ডল (৭০) নামের একজন বীর মুক্তিযোদ্ধা। মঙ্গলবার দুপুরে উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের জোনারামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। কুলাঙ্গার সন্তানের হাতে মারধরের শিকার হয়ে তিনি সুজানগর হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় তার দেয়া অভিযোগের প্রেক্ষিতে পু’লিশ ছেলে মিজানুর রহমান (৪২) কে সন্ধ্যায় গাঁজা সহ আটক করে ও ভ্রাম্যমাণ আ’দালত তাকে কারাদণ্ড প্রদান করেন।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনী মণ্ডল (৭০) কান্না জড়িত কণ্ঠে জানান, নিজ সন্তানকে জন্ম দিয়ে নিজের মাথার ঘাম পায়ে ফেলে ছেলে তাকে বড় করেছি। কিন্তু এই প্রতিদান পাবো কখনো ভাবিনি। তুচ্ছ বিষয় নিয়ে ঝ’গড়া করে তাকে মা’রধর করা হয় বলে তিনি জানান। শেষে প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার প্রার্থনা করেন তিনি। এ ঘটনার পরপরই সুজানগর থানা পু’লিশ সন্ধ্যায় উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের জোনারামচন্দ্রপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণীর বাড়িতে গিয়ে অভিযান চালিয়ে তার ছেলে মিজানুর রহমানকে গাঁজা সহ আ’টক করে। আ’টক মিজানকে পু’লিশ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে যান।

সুজানগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজিৎ দেবনাথ ভ্রাম্যমাণ আদালত গঠন করেন। ভ্রাম্যমাণ আদালত মিজানুর রহমানকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। মঙ্গলবার রাতেই মিজানুরকে পাবনা জেল হাজতে পাঠানো হয় বলে জানান সুজানগর থানা ইন্সপেক্টর (তদন্ত) হাদিউল ইসলাম।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর